গত ২রা মে, রবিবার শেষ হয়েছে ভোটের লড়াই। এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে এগিয়েছে। কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পরই রাজ্যজুড়ে দেখা যায় এক অন্য চিত্র। নানান জায়গা থেকে খবর আসে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার। তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় মৃত্যু পর্যন্ত হয়েছে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থকদের।
https://twitter.com/BJP4India/status/1389248488731381760
বিজেপির তরফে জানানো হয়েছে যে রাজ্যে চলতে থাকা এই বিশৃঙ্খল পরিস্থিতি তদারকি করতে ৪ তারিখ, অর্থাৎ আজ, মঙ্গলবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা গিয়েছে, তিনি ক্ষতিগ্রস্ত বিজেপির কর্মকর্তা ও যে সমস্ত বিজেপি কর্মী-সমর্থকদের মৃত্যু ঘটেছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন।
https://twitter.com/BJP4India/status/1389255957369155584
গত রবিবার, ভোটের ফলাফলের পর থেকে এখনও পর্যন্ত তৃণমূলের গুণ্ডাদের হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক বিজেপি কর্মী-সমর্থক। বিজেপির অভিযোগ, এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। বিজেপি সূত্রের খবর, এই হিংসার প্রতিবাদে আগামী ৫ই মে, বুধবার ধর্নায় বসবে বিজেপি। তাদের তরফে এও আশ্বস্ত করা হয়েছে যে, সমস্ত রকম করোনা বিধি মেনেই এই প্রতিবাদ করবে গেরুয়া শিবির।





