All liquor shops in Kolkata will be locked: ১লা জুন রাজ্যে সপ্তম ও শেষ দফার নির্বাচন। এদিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, বারাসত, বসিরহাট এবং দমদম কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ পর্ব। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই বন্ধ হবে মদের দোকানগুলি (All liquor shops in Kolkata will be locked)। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিন যেসব রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট হবে সেখানে ড্রাই ডে (Dry Day) কার্যকর থাকবে। নির্বাচন চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা।বাধ্যতামূলক হিসেবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দিতে হবে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত মদের দোকান। আগামী ১লা জুন রাজ্যের যে সমস্ত আসনে ভোট রয়েছে সেইসব স্থানে মদের দোকানগুলি বন্ধ (Dry Day) থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত মদ কেনা বেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (All liquor shops in Kolkata will be locked)। ভোটগ্রহণ চলাকালীন কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। প্রত্যেকটি কেন্দ্রেই ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মদের দোকানগুলি বন্ধ রাখা হয়েছে। এই নিয়ম মানা বাধ্যতামূলক।
ছটা বাজতে বাকি আর মাত্র তিন ঘন্টা। তারপরেই শহর কলকাতার সমস্ত মদের দোকানে তালা পড়বে (Dry Day)। শুধু কলকাতা নয় উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার মদের দোকানগুলিতেও ঝুলবে তালা। সুরাপ্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ। কলকাতা এলাকায় ভোট না থাকার পরও এর আগে ৪৮ ঘন্টা ধরে মদের দোকান বন্ধ ছিল। কারণবশত দেখানো হয়েছিল কলকাতা সংলগ্ন হাওড়াতে নির্বাচনের জন্যই বন্ধ রাখা হয়েছিল কলকাতায় এলাকার মদের দোকানগুলি। বৃহস্পতিবার সন্ধ্যে ছটা থেকে বন্ধ হবে কলকাতার সব মদের দোকান (All liquor shops in Kolkata will be locked)।
কোন সময় থেকে মদের দোকান বন্ধ থাকবে (All liquor shops in Kolkata will be locked)?
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১ লা জুন সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকানগুলি (Dry Day)। ৩১ তারিখ শুক্রবার দিনভর তা বন্ধ থাকবে মদের দোকান (All liquor shops in Kolkata will be locked)। ৪৮ ঘণ্টা শহর কলকাতা থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। সুরাপ্রেমীদের জন্য যা বিশেষ ভালো সংবাদ নয়। তবে অনেকের মনেই প্রশ্ন জেগেছে শুধু কি মদের দোকান বন্ধ থাকবে নাকি বারগুলিও বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের নিয়ম মাফিক, ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে (All liquor shops in Kolkata will be locked) এবং বন্ধ থাকবে লাইসেন্স প্রাপ্ত বারগুলিও। তাই এই ৪৮ ঘন্টা সময় কোনভাবেই মদের খোঁজ পাবেন না সুরাপ্রেমী মানুষরা।





