শুধু বাংলাদেশই নয়, পশ্চিমবঙ্গেও আক্রান্ত হিন্দুরা, প্রতিমা আনতে যাওয়ার সময় পুলিশের লাঠিচার্জের বর্বরতা হিন্দুদের উপর, মমতাকে তোপ শুভেন্দুর

বাংলাদেশে যে সংখ্যালঘু বাঙালি হিন্দুদের উপর অত্যাচার করা হয়, তেমন খবর হামেশাই মেলে। গত বছর দুর্গাপুজোর সময় প্রতিবেশী এই দেশে একাধিক হিন্দু মন্দির, দুর্গা মণ্ডপে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়। হিন্দুদের উপরও হামলা করা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে সেই সময়।

সেই সময় ওই ঘটনায় অন্ততপক্ষে তিনজন হিন্দুর মৃত্যু খবর শোনা যায়। বাংলাদেশ সরকারের তরফে এই ঘটনার নিন্দা করা হয়। এমনকি, ভারতের এই ঘটনা নিয়ে সরব হন নানা মহলের মানুষ। সেই ঘটনার কিছুমাস পরই দোল পূর্ণিমার রাতে ফের কট্টরপন্থীরা হামলা চালায় বাংলাদেশের ঢাকার ইসকনের রাধাকান্ত মন্দিরে।

তবে বাংলাদেশেই যে কেবল হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, তেমনটা নয়। পশ্চিমবঙ্গেও ঘটছে এমনই ঘটনা। আর এমনই এক ঘটনার উদাহরণ সম্প্রতি তুল ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একুশের বিধানসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন শুভেন্দু। এরপর থেকে নানান ইস্যু নিয়ে বারবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু জেতার পর থেকে মমতার সঙ্গে তাঁর বিবাদ চরমে উঠেছে।

সম্প্রতি, শুভেন্দু অধিকারী টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে কিছু হিন্দুর উপর প্রকাশ্য রাস্তাতেই লাঠিচার্জ করছে পুলিশ। এই পোস্ট শেয়ার করে শুভেন্দু লেখেন যে পুলিশ মমতা সরকারের দলদাসে পরিণত হয়েছে। পুলিশের বর্বরতার কথা জানান তিনি।

শুভেন্দু জানান, বেশ কিছু সনাতনী ভক্তরা খেজুরির টিকাশি অঞ্চলে সূর্য সংঘের প্রতিমা আনতে বেরিয়েছিলেন। সেই সময়ই তাদেরন উপর কোনও কারণ ছাড়াই লাঠিচার্জ করতে থাকে বিশাল পুলিশবাহিনী। শুভেন্দুর কথা অনুযায়ী, খেজুরি থানার ওসি কামার হাসিদের নেতৃত্বেই এই লাঠিচার্জ করা হয়েছে।

বিজেপি নেতার দাবী, সেখানে উপস্থিত ছোটো ছোটো বাচ্চাদেরও পুলিশ রেয়াত করেনি। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন নন্দীগ্রামের বিধায়ক।

https://twitter.com/SuvenduWB/status/1505093332548009996?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1505093332548009996%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fsuvendu-adhikari-shares-a-video-containing-the-attack-of-police-on-people-sd%2F

এই ভিডিও শেয়ার করে শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গের মমতা সরকারের দলদাস পুলিশের বর্বরতার নতুন নিদর্শন। গতকাল খেজুরীর টিকাশী অঞ্চলের অড়াবাগা সূর্য সংঘ এর প্রতিমা আনতে যাওয়ার সময় খেজুরী থানার ওসি কামার হাসিদের নেতৃত্বে সনাতনী ভক্তদের ওপর লাঠিচার্জ করা হয়, বাচ্চাদের কেও রেয়াত করেনি। তীব্র ধিক্কার জানাই, ছিঃ”।

RELATED Articles