BREAKING: ফের খুন রাজ্যে! কাউন্সিলর খুনের ৭দিনের মধ্যেই ফের পিটিয়ে খুনের ঘটনা পানিহাটিতেই, চলছেটা কী রাজ্যে?

ফের খুনের ঘটনা রাজ্যে। আর এবারও কেন্দ্র সেই পানিহাটিই। গত রবিবারই সন্ধ্যেবেলা পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী কাউন্সিলর অনুপম দত্তকে খুন করা হয়েছিল। সিসিটিভিতে সেই দৃশ্য ধরা পড়েছে। বাইকের পিছনে বসেছিলেন কাউন্সিলর। তাঁর মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। কাউন্সিলর খুনের মূল অভিযুক্তকে রবিবারই গ্রেফতার করা হয়।

এবারও সেই পানিহাটিতেই খুন হলেন এক যুবক। পানিহাটির ৭ নম্বর ওয়ার্ড থেকে উঠে এল খুনের ঘটনার খবর। জানা গিয়েছে, আজ, শনিবার বিকেল ৫টা নাগাদ আগরপাড়ার বস্তিপাড়া থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত দেহ।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী। পুলিশ সূত্র খবর, ওই যুবকের নাম মহম্মদ আরমান। বয়স ৪০ বছর। তাঁর শরীরে ভোজালির কোপ রয়েছে। তাঁকে পিটিয়ে আর না হল কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে কে বা কারা কী কারণে আরমানকে খুন করেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে আরমানের পরিবার সূত্রে জানা গিয়েছে যে দিন ১৫ আগেই আরমান জেল থেকে ছাড়া পেয়েছিল।

রাজ্যে একের পর এক খুনের ঘটনায় শঙ্কিত রাজ্যবাসী। একই সপ্তাহের মধ্যে একই জায়গা পানিহাটিতে দুটো খুন। এই ঘটনায় স্বভাবতই বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকায়। এলাকাবাসীরাও আতঙ্কে রয়েছেন।

RELATED Articles