শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ বিরোধী দলনেতা

গত দু’দিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি শান্তিকুঞ্জের সামনে ভিড় জমাচ্ছে তৃণমূল কর্মী-সমর্থকরা। লাল গোলাপ ও গ্রিটিং কার্ডে লেখা ‘গেট ওয়েল সুন’ হাতে নিয়ে শান্তিকুঞ্জের সামনে ভিড় বাড়িয়েছেন তারা। সেই নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

তাঁর বাড়ির সামনে কেন এভাবে জমায়েত করা হচ্ছে? এর পিছনে কী কারণ রয়েছে? এই প্রশ্ন তুলেই আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। এমনকি, হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

প্রসঙ্গত, গত রবিবার শান্তিকুঞ্জের সামনে এই অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর করা একটি টুইটের জবাবে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড পাঠানোর বার্তা দেন তিনি। কুণালের এই মন্তব্যের পর থেকেই তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা দলে দলে ভিড় করতে থাকেন শান্তিকুঞ্জের সামনে।

শুভেন্দু অভিযোগ করেছেন যে পুলিশ তাঁর বাড়ির সামনে থেকে ভিড় সরাতে পারে নি। সেই কারণে তিনি সিবিআইয়ের তদন্তের দাবী তুলেছেন। হাইকোর্টে শুভেন্দুর এই মামলা গৃহীত হয়েছে। এই মামলায় বিচারপতি সিআরপিএফ-কে পার্টি করার নির্দেশ দিয়েছেন। এই মামলার শুনানি রয়েছে আগামীকাল, বুধবার।

আরও অন্যান্য খবর