তৃণমূলের উত্থানের জায়গা নন্দীগ্রামেই এবার ২১-এর বঙ্গ বিধানসভা নির্বাচনে জোর লড়াই! মমতা বনাম শুভেন্দু! ভূমিপুত্র বনাম মুখ্যমন্ত্রী। টক্কর দেখতে উৎসুক বাংলা তথা দেশের জনতা।
আর মমতা যে বেশ হেভিওয়েট প্রার্থী তা বিলক্ষণ জানেন শুভেন্দু। আর তাই বাংলার মেয়েকে নন্দীগ্রামে আটকাতে সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে ঘরের ছেলে শুভেন্দু।
আজ হলদিয়ায় নিজের মনোনয়নপত্র পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন –WB Election 2021: ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায়
অন্যদিকে এই মুহূর্তে নন্দীগ্রামেই রয়েছেন একদা সতীর্থ অধুনা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী।
আজ বিজেপি প্রার্থী হিসেবে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। পথে নেমেই শুভেন্দু বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার। এখানকার মাটির ছেলে। দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। উনি নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে ভাবছেন না। আম্ফানের টাকায় ঘুরে বেড়াচ্ছেন। কাল জুতো পরে মন্দিরে প্রণাম করেছেন।”
এরপর সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ১৭টার মধ্যে ২টো অঞ্চলের নাম বলুন। আমার ভোটের দায়িত্ব আপানাদের। পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হচ্ছে বিজেপি আসছে। আমার পোস্টার ছিঁড়েছে। কালি লাগিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। বাকি আমি ঘরের ছেলে আছি। হয়ে যাবে। দড়ি ধরে মারো টান রানি হবে খান খান।”





