Covid19 Crisis: দুধ নষ্ট বন্ধ করতে লকডাউনের মধ্যেই খুলছে মিষ্টির দোকান

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে একুশদিনের লকডাউন চলছে। অত্যাবশ্যকীয় জিনিসের দোকান এবং জরুরী পরিষেবা ছাড়া সমস্ত বন্ধ। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছিলেন রাজ্যের লক্ষাধিক দুধ বিক্রেতা ও মিষ্টির দোকানের মালিকরা। সমস্যা দেখা দিয়েছিল গরুদের নিয়েও। কারণ, মিষ্টির দোকান বন্ধ থাকায় প্রচুর দুধ নষ্ট হচ্ছিল। ফলে দুধ দোয়ানো বন্ধ রেখেছিল গোয়ালারা। এদিকে দুধ না দোয়ানোর ফলে গরুর শরীর খারাপ হচ্ছিল। পেট ফুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিল তারা। পাশাপাশি দুধ বিক্রি না হওয়ায় গরুর খাদ্য খড়, দানা, ভুসি ও খোল কিনতে পারছিলেন না তাদের মালিকরা। এই রাগে দুদিন আগে রাজ্যের বিভিন্ন জায়গায় গরুর দুধ পুকুরের জলে ফেলে দিচ্ছিলেন তাঁরা। রাজ্যবাসীর পাশাপাশি বিষয়টি চোখে পড়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যা দেখে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে চিন্তা করছিলেন তিনি। অবশেষে সোমবার এই পরিস্থিতি থেকে মুক্তির একটা উপায় খুঁজে বার করলেন মানবিক মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন তিনি সবার কথাই চিন্তা করেন।

সোমবার নবান্নে আয়োজিত পর্যালোচনা বৈঠক থেকে ঘোষণা করলেন লকডাউনের মধ্যে বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মোট চার ঘণ্টা করে মিষ্টির দোকান খোলা যাবে। এপ্রসঙ্গে মমতার বক্তব্য, ‘লকডাউনের ফলে মিষ্টির দোকানগুলি বন্ধ রয়েছে। তাই প্রচুর দুধ নষ্ট হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন অনেক মানুষ। অবলা পশুগুলো খুব কষ্ট পাচ্ছে। সবার কথা চিন্তা করে ঘণ্টা চারেকের জন্য মিষ্টির দোকান খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দোকানগুলি খোলা থাকলে দুধ নষ্ট বন্ধ হবেনা। বাচ্চাদের দুধ নিয়ে তৈরি হওয়া সমস্যারও সমাধান হবে। তাই দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিষ্টির দোকান খুলে রাখতে বলা হয়েছে। বাচ্চাদের দুধের বিষয়েও প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে সামনের দুটো সপ্তাহ খুব সেনসিটিভ। এই সময়টা আমাদের খুব সতর্ক থাকতে হবে। তবে লকডাউনের মধ্যে পয়লা বৈশাখ পড়েছে তাই ওইদিন কিছুটা ছাড় দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। যদিও এই বিষয়টি ১৩ তারিখে বসে আলোচনা করার পরেই জানানো হবে।’

রাজ্যসরকারের এই পদক্ষেপের ফলে দুধ নষ্ট হওয়া যেমন বন্ধ হবে তেমনই মিষ্টিপ্রিয় বাঙালি মুখমিষ্টি করতে পারবে গৃহবন্দি অবস্থায়৷

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর