১৫ই ডিসেম্বর থেকেই টালা ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু।

রাজ্যের পূর্ত দফতর সূত্রে শেষ পর্যন্ত টালা ব্রিজ (Tala Bridge) ভেঙে ফেলার চূড়ান্ত দিন জানিয়ে দেওয়া হল। সূত্রের খবর ১৫ ডিসেম্বর ২০১৯ থেকে এই বিপদজনক সেতু ভাঙার কাজ শুরু হবে। এই ব্রিজ ভাঙার জন্য নভেম্বর মাসের শুরুতেই টেন্ডার ডাকা হয়েছিল। এই টেন্ডার-এর সৌজন্যে বেশ কয়েকটি সংস্থা টালা ব্রিজ (Tala Bridge) ভাঙার জন্য আবেদনও করে। তবে এখনও পর্যন্ত কোন সংস্থাকে টালা ব্রিজ (Tala Bridge) ভাঙার দায়িত্ব দেওয়া হয়নি তবে বরাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহেই। পূর্ত দফতর সূত্রে খবর, একই ধরনের কাজে অভিজ্ঞতা আছে এমন কোনও সংস্থাকেই এই দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন – সরকারি সাহায্যে খুব কম দামে বাজারে পিঁয়াজ বিক্রি শুরু। এখনই পড়ুন।

এই সেতু ভাঙতে খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা আর এই খরচের সবটাই বহন করবে রাজ্য সরকার। এই টালা ব্রিজ (Tala Bridge) ভাঙতেই কমপক্ষে দু’মাস সময় লাগবে। ব্রিজ ভাঙার কাজ শেষ হলে এপ্রিল মাসেই শুরু হবে নতুন ব্রিজ তৈরির কাজ। নতুন ব্রিজ তৈরির জন্য আপাতত রাজ্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করছে বলে খবর।

কারণ আগেই রেল জানিয়ে দিয়েছে যে তারা টালা ব্রিজ (Tala Bridge) ভাঙার জন্য কোনও টাকা দেবে না। কিন্তু রেল এবং রাজ্যের এই টানাপোড়েন এর জন্যে টালা ব্রিজ-এর কাজ এতদিন বন্ধ থাকায় প্রবল সমস্যায় পড়েছেন বিভিন্ন বাস রুটের কর্মীরা এবং সাধারণ মানুষরা। তাই এখন রাজ্য সরকার চাইছে যে যত দ্রুত সম্ভব নতুন টালা ব্রিজ (Tala Bridge) তৈরির কাজ শেষ করতে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment