Tapas Roy attacked Firhad Hakim: দীর্ঘদিনের সহকর্মী তারা। দলের জন্ম থেকেই দলের হয়ে একসঙ্গে লড়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আর টিকতে পারেন নি একজন, সেই কারণে পুরনো দলকে বিদায় জানিয়ে নতুনের সঙ্গে পথ চলা শুরু হয়েছে। আর নতুন দলে যোগ দেওয়া মাত্রই নিজের পুরনো দলকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এবার পুরনো দলের নেতাদের এক এক করে নানান কুকীর্তি ফাঁস করার পালা। তেমনটাই করছেন তাপস রায়। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি (Tapas Roy attacked Firhad Hakim)।
আজ, সোমবার সকালে আগুন লাগে বড়বাজারের একটি গুদামে। সেখানে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। এদিন তাপস রায় সেখানে গেলে তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। এর জেরে বচসা বাঁধে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। সেই ঘটনাতেই তৃণমূল ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাপস রায় (Tapas Roy attacked Firhad Hakim)।
এদিন এক সাংবাদিক বৈঠকে তাপস রায় (Tapas Roy attacked Firhad Hakim) বলেন, “ববি আমাদের দেখা সবথেকে বেশি অপদার্থ মেয়র। কলকাতার ভৌগোলিক অবস্থান সম্পর্কে কোনও জ্ঞানই নেই ওঁর। ওঁর কারণেই রমজান মাসে গার্ডেনরিচে বহুতল ভেঙে ১২ জন মুসলিম মারা গিয়েছেন। আজও তো গিয়েছিল। কী করল ওখানে গিয়ে? ছবি তোলার জন্য গিয়েছিল নাকি”?
এরপরই ফিরহাদের পুরনো কীর্তির কথা টেনে আনেন তাপস রায়। বলেন, “ববি তো একবার মনোনয়ন না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢিল ছুঁড়েছিল। কারানাগাড়া বাজিয়েছিল। আর একবার শুভেন্দু অধিকারীর বিবৃতিকে ঢাল করে অভিষেকের দিকে তীর ছুঁড়েছিল। এগুলো কিন্তু আমাদের স্মৃতিতে রয়েছে। ও যেন সেসব ভুলে না যায়” (Tapas Roy attacked Firhad Hakim)।
সন্দেশখালি কাণ্ডে সুপ্রিম কোর্টের থেকে ২ মাস সময় চেয়েছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গে এদিন তাপস রায় বলেন, “সন্দেশখালির ঘটনা একটা আন্তর্জাতিক ক্রিমিনাল চক্র। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছিলেন ইডি-সিবিআই নাকি শেখ শাহজাহানকে ফাঁসাচ্ছে। কোথায়, যখন আমার বাড়ি ইডি অভিযান করল, তখন তো তিনি কিছু বলতে পারলেন না”।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক আগেই দলের প্রতি ক্ষোভ উগড়ে তৃণমূল ছাড়েন তাপস রায়। এরপর বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতার প্রার্থী হন তিনি। লড়ছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এর আগে তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন তাপস রায়। আর এবার তিনি নিশানা করলেন তৃণমূল নেতাদের (Tapas Roy attacked Firhad Hakim)।





