নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের বিপত্তির মুখে সৌগত রায়, তৃণমূল প্রার্থীকে দেখেই ঘিরে ধরে বিক্ষোভ মহিলাদের, তারপর…

Women protest in front of Saugata Roy: ভোট বাজারে গরম আবহাওয়ার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিও। একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে গরম, তেমনই আবার ভোটের আবহেও ক্রমেই উত্তপ্ত হচ্ছে নানান এলাকাও। মাঝেমধ্যেই নির্বাচনী প্রচারে বেরিয়ে নানান প্রার্থীরাই অনেক ধরণের অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ছেন। এবার তেমনই এক পরিস্থিতিতে পড়লেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Women protest in front of Saugata Roy)।  

আজ, সোমবার পানিহাটির শ্যামশ্রী পল্লিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সৌগত রায়। কিন্তু সেখানে তাঁর গাড়ি পৌঁছতেই এলাকার মহিলারা তাঁকে ঘিরে ধরেন (Women protest in front of Saugata Roy)। দুপুরের গরমের মধ্যে এমনভাবে মহিলাদের বিক্ষোভ করতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন প্রার্থী। তাদের কাছে জানতে চান, কী হয়েছে তাদের?

মহিলাদের অভিযোগ, পানিহাটির ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামশ্রী পল্লিতে গত ৬ দিন ধরে জল পাওয়া যাচ্ছে না। এই তপ্ত গরমের মধ্যে জল না মেলায় ভীষণভাবে চটে রয়েছেন তারা। সেই কারণে এদিন কদমতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা (Women protest in front of Saugata Roy)। সৌগত রায়কে দেখেই তাদের প্রশ্ন, “জল কবে পাব? কোথায় জানাব? বারবার জানাচ্ছি, তারপরও একটাও ট্যাঙ্ক পর্যন্ত নেই”।

এমন অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়েই পুরসভায় ফোন করেন সৌগত রায়। আধিকারিকদের দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। সৌগত রায়ের আশ্বাস পাওয়ার পর অবরোধ তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বর্ষা হলেই পানিহাটি এলাকায় জল জমে যায় আর গরম পড়লে জল পাওয়া যায় না। এর স্থায়ী কোনও মীমাংসা করার দাবী তোলেন বাসিন্দারা (Women protest in front of Saugata Roy)।  

এদিনের এই ঘটনা প্রসঙ্গে সৌগত রায় (Women protest in front of Saugata Roy) বলেন, “প্রচার সেরে ফেরার সময় দেখলাম পথ অবরোধ হয়েছে। ৬ দিন ধরে জল নেই শুনলাম। আমি সঙ্গে সঙ্গে পুরসভা আর কেএমডিএ-র সঙ্গে কথা বলেছি। কাউন্সিলররা এসেছিলেন। সবাই বোঝানের পর ওরা বিক্ষোভ তুলে নিয়েছে”।

RELATED Articles