মোদী-শাহ্’কে পাঁকে নামিয়েছে ‘কেডিএসএ’, পৃথিবীর বৃহত্তম দলের ভাবমূর্তি নষ্টের কারণ এঁরাই, তোপ তথাগত’র

বরাবরই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম দখল করেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা মেঘালয়, ত্রিপুরার একদা রাজ্যপাল তথাগত রায়। সায়নী ঘোষ হোক বা শ্রাবন্তী, তনুশ্রী, পায়েল তথাগত’র কটুক্তি থেকে রেহাই নেই কারোর l

বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের সামনে কার্যত আত্মসমর্পণ করার পর বিজেপির এই ভরাডুবি বিদায় রাজ্য নেতৃত্ব তৃণমূলের এই সমস্ত মহিলা তারকা প্রার্থীদের ঘাড়ে চাপিয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তৃণমূল নেতা মদন মিত্র’র সঙ্গে এই বছর দোল খেলতে দেখা যায় টলিউডের তিন তারকা তথা বিজেপি প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী, পায়েলকে। বেশ নিন্দাও হয়েছিল এই ঘটনার। ভোটে এই তিন জনেরই ভরাডুবি হয়। আর তারপরেই রেগে অগ্নি শর্মা তথাগত টুইট করেন এই নগরের নটীদের কে প্রার্থী করেছিল? যা বাকচান কৈলাশ বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষের কাছে।

টুইটে তিনি লেখেন, ‘পায়েল–শ্রাবন্তী–পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন। মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন। তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেন দেওয়া হয়েছিল? দিলীপ–কৈলাস–শিবপ্রকাশ–অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি’?‌ পরে অবশ্য অন্য জায়গায় পার্নোর জায়গায় তনুশ্রীর নাম উল্লেখ করেন।

আর তার জেরে তথাগত রায়কে দিল্লিতে তলব করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার নিজেই টুইট করে তথাগত লিখেছেন, ‘আমাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দ্রুত দিল্লি আসতে বলা হয়েছে। এটা সাধারণ তথ্য হিসেবে জানানো হল।’ 

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক রাজ্যপালের, ভোট পরবর্তী হিংসার ঘটনার রিপোর্ট পেশের আগে বিশেষ আলোচনা 

তবে এসবের পরেও চুপ করেননি তথাগত।  এ বার সরাসরি নিশানা করেছেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকে। বাংলায় ভোটের দায়িত্বে ছিলেন বিজেপির এই চার নেতাই। ওই চার জনকে ‘কেডিএসএ’ বলে উল্লেখ করে বৃহস্পতিবার তথাগতবাবু টুইটে মন্তব্য করেছেন, এঁরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের নাম পাঁকে টেনে এনেছেন এবং এঁদের জন্যই পৃথিবীর বৃহত্তম দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।দলের চার নেতাকে নিশানা করে এ বার তীব্র বিষোদগার এল তথাগত’র টুইটে।

বঙ্গ বিজেপি যেখানে ২০১৬ তুলনায় ২০২১ এর ফলকে যথেষ্ট পজিটিভ ভাবে দেখছে সেখানেই বঙ্গ নেতৃত্বকে বেলাগাম আক্রমণ করছেন এই বর্ষীয়ান নেতা। 

তাঁর মন্তব্য, “রাজনৈতিক জ্ঞানহীন, বিশ্লেষণহীন, বাংলার মানুষের ভাবনা সম্পর্কে কোনও ধারণাহীন, ক্লাস এইট পাশ, ফিটার মিস্ত্রির সার্টিফিকেটওয়ালাদের কাছ থেকে আর কী আশা করা যায়?”

আরও পড়ুন- বিজেপি করা ‘অপরাধ’! প্রকাশ্য রাস্তায় ‘বাংলার মেয়ে’কে কান ধরে উঠবস করালেন তৃণমূল নেত্রী

বিজেপির অন্দরমহল বলছে তথাগত অনুপ প্রধান নিশানায় রয়েছেন দিলীপ। এদিন দিল্লিতে বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে যেখানে দিলীপ ঘোষের ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার কথা। এই বিষয় নিয়ে কোন মুখ খোলেননি বিজেপির প্রদেশ অধ্যক্ষ।

RELATED Articles