ব্যঙ্গচিত্র পোস্ট করে সারদা দেবীকে অবমাননার অভিযোগ, তোপ বিজেপি নেতা তথাগত রায়ের, লোকসভা ভোটের আগে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির

সারদা দেবীকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করে প্রবল বিতর্কের মুখে পড়ল গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয় যা নিয়ে এবার দলকে তোপ দাগলেন বিজেপি নেতা তথাগত রায়। এর জেরে লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির মধ্যে শুরু বিতর্ক।

কী পোস্ট করা হয়েছিল বিজেপির তরফে?

গত বৃহস্পতিবার বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়। তাতে দেখা গিয়েছে, সবুজ পাড় সাদা শাড়ি পরা এক মহিলা পা ছড়িয়ে বসে রয়েছেন। সেই মহিলার বসার ভঙ্গি সারদা দেবীর মতো আর মহিলার মুখের সঙ্গে মিল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলার পায়ে আবার রয়েছে চটি।

এই ছবিতে লেখা, “আমি মদনেরও মা, ফিরহাদেরও মা”। আর এর পাশে লেখা, “মিথ্যে”। এরপর ঠিক নিচেই এই একই ছবি দিয়ে পাশে লেখা, “ভোটের জন্য আমি অন্যদিকে তাকাই, যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধ’র্ষি’ত হয়”। আর এই লেখার পাশে লেখা, “সত্যি”। তৃণমূলের দাবী, এই ছবির মধ্যে মদন ও ফিরহাদ বলতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথা বলা হয়েছে। এই নামদুটি ব্যবহার করে ধর্মীয় বৈষম্যের চেষ্টা করা হয়েছে বলেও দাবী ঘাসফুল শিবিরের।     

কী বললেন তথাগত রায়?

এই ছবির কারণে ক্ষমা চেয়েছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। এই ইস্যুতে নিজের দলকে একহাত নিলেন বিজেপি নেতা তথাগত রায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি! ২০২১ সালে বিজেপির মধ্যে এক শিম্পাঞ্জির নেতৃত্বে পালে পালে মুলো ও সিপিএম গুপ্তচর, এমনকি প্রকাশ্য চর, ঢুকে দলের সর্বনাশ করেছিল। তাদের গোটাকতক এখনো বিজেপিতে থেকে গেছে মনে হয়! গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন। নচেৎ পুরো দলটারই পচে মৃত্যু হবে”। এই পোস্টে তিনি মেনশন করেন বিজেপির রাজ্য  সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতকা শুভেন্দু অধিকারীকে। তবে ‘শিম্পাঞ্জি’ বলে তিনি কাকে বোঝাতে চেয়েছেন, তা অবশ্য খোলসা করে কিছু বলেন নি তথাগত রায়।  

https://twitter.com/tathagata2/status/1759074557548453940?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1759074557548453940%7Ctwgr%5E4701173d4ff891276fb9ddb299b96dc48bd8ab96%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Ftathagata-roy-slams-bengal-bjp-leaders-for-hurts-the-emotions-of-hindus%2F

বঙ্গ বিজেপির এই পোস্ট নিয়ে রাজ্য-রাজনীতিতে ঝড় উঠেছে। আর এরই সঙ্গে আবার তথাগত রায়ের এহেন পোস্টের পর বিজেপির অন্দরে অস্বস্তি দেখা গিয়েছে। যদিও এমন ঘটনা প্রথম নয়। এর আগেও দলকে নিয়ে নানান মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন তথাগত রায়। আর এবার লোকসভা নির্বাচনে ঠিক আগেই এমন ঘটনায় বিজেপির মধ্যে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও অন্যান্য খবর