ফের মাথাচাড়া দিচ্ছে বার্ড ফ্লু। আতঙ্ক ছড়াচ্ছে মুরগি। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাজার হাজার মুরগির। ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ।
কোথায় ছড়াচ্ছে সংক্রমণ?
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোড় জেলার দুটি গ্রামে ব্যাপক হারে এই সংক্রমণ ছড়িয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, গত ৩ মাসে নেল্লোর জেলার পুধালাকুরু, কোভুরু এবং সাইদাপুরম এলাকায় বার্ড ফ্লু-র সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মুরগির। পোলট্রিগুলি থেকেই সংক্রমণ বাড়ছে বলে জানাচ্ছে জেলার পশুপালন দফতর।
পুলিশ-প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে লোকজনের বসতি রয়েছে এমন এলাকায় ১ কিলোমিটারের মধ্যে মুরগির মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩ মাস। ১০ কিলোমিটার পর্যন্ত এলাকাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ৩ দিন সেখানেও মুরগির মাংস বিক্রি বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। নেল্লোড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আপাতত পোলট্রিগুলিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
মানবশরীরে কীভাবে ছড়ায় বার্ড ফ্লু?
এই বার্ড ফ্লুকে চিকিৎসার ভাষায় বলা হয় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। H5N1 ভাইরাস থেকেই ছড়ায় এই রোগ। যারা পোলট্রি ফার্মে কাজ করেন ও মুরগির মাংস বিক্রি করেন, প্রাথমিকভাবে তারাই বার্ড ফ্লু-তে আক্রান্ত হন। একজন এই রোগে সংক্রমিত হলে তাঁর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিও সংক্রমিত হন এই রোগে।
বার্ড ফ্লু সংক্রমণের উপসর্গ কী কী?
বার্ড ফ্লুতে সংক্রমিত হলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, পেশিতে ব্যথা হয়। শ্বাসকষ্টও হওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময়। যথাযথ চিকিৎসা না করা হলে শরীরের নানান অঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যায়। মৃত্যুও হতে পারে।
বার্ড ফ্লু-র চিকিৎসা
বার্ড ফ্লু-র উপসর্গ দেখা দিলে প্রথমেই নিজেকে সকলের থেকে আলাদা করতে হবে। ভালোভাবে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। প্রাথমিক চিকিৎসায় রোগ না সারলে, হলে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি।





