Tathagata Roy Supported Suvendu Adhikari: বিজেপির রাজ্য বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘সবকা সাথা, সবকা বিকাশ’ আর নয়, সংখ্যালঘু মোর্চা বন্ধ করার কথা বলেছিলেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন একদিকে বলেছেন, শুভেন্দুর এই মন্তব্যকে দল অনুমোদন করে না, সেই সময় আবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে দেখা গেল শুভেন্দুর পাশে দাঁড়াতে (Tathagata Roy Supported Suvendu Adhikari)।
গত বুধবার সায়েন্স সিটিতে বিজেপির দলীয় বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সব কা সাথ সবকা বিকাশ আর বলব না, বলব যো হামারি সাথ হাম উনকা সাথ। সবকা সাথ সবকা বিকাশ বনধ্ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা”। তাঁর এই মন্তব্যকে এবার সমর্থন করলেন তথাগত রায় (Tathagata Roy Supported Suvendu Adhikari)।
তথাগতর স্পষ্ট কথা, “শুভেন্দু খোলা স্টেজে যে কথা বলেছে তা ধ্রুব সত্য। সেটা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। আমারও। অভিনন্দন” (Tathagata Roy Supported Suvendu Adhikari)। তাঁর কথায়, “শুভেন্দুর মন্তব্যের পর যা হচ্ছে সেটা রাজনীতি”।
এই প্রসঙ্গে আবার ফিরহাদ হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও টেনে আনেন তথাগত রায় (Tathagata Roy Supported Suvendu Adhikari)। বলেন, “ইসলামের বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদের নিয়ে মন্তব্য করে ফিরহাদ হাকিম যেমন বলেছিলেন সেটা তাঁর বিশ্বাস। আর সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন বিষয়টিই জানেন না। এটাই রাজনীতি”।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এও বলেন, “উনি তো কী বলেছেন পরে ব্যাখ্যাও করেছেন। তবে আমার ব্যাখ্যা, নরেন্দ্র মোদী সব কা সাথ সব কা বিকাশ যে বলেছেন, তা তো দেশের প্রধানমন্ত্রী হিসাবে বলেছেন। পুরো ভারতের মানুষকে উদ্দেশ্য করে। তবে সেটার প্রয়োগ ভারতের প্রত্যেক কোণায় আলাদা হতে হবে। হতেই হবে। গ্রাউন্ড রিয়ালিটি বিবেচনা করেই প্রয়োগ করতে হবে” (Tathagata Roy Supported Suvendu Adhikari)।
তবে নিজের মন্তব্য থেকে খানিক দূরেই সরে এসেছেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানিয়েছেন, তাঁত মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, “যারা দেশের ভাল চান, জাতীয়তাবাদী তাঁদের পক্ষে আমরা থাকব। তবে যারা দেশ এবং বাংলা স্বার্থবিরোধী কাজ করেন তাদের সঙ্গ দেব না”।
এক্ষেত্রে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো সংখ্যাগুরু-সংখ্যালঘু চিহ্নিত করে বিভাজন করা উচিত নয়। প্রত্যেককে ভারতীয় হিসেবে দেখা উচিত”। শুভেন্দুর কথায়, আদতে তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এই বিশ্বাস করেন।





