প্রথমে বাস ধর্মঘটের ডাক। তা সরকার সামলে নিলেও এবার ২২শে ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টার রাজ্যে ধর্মঘটের ডাক দিল Taxi,Ola,Uber। যাঁরা নিত্যদিনের ভরসা ওলা, উবের, ট্যাক্সিতে যাতায়াত করেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন।
রোজই বাড়ছে পেট্রোল জিজেলের দাম। কিন্তু সেভাবে Taxi-র ভাড়া বাড়ানো হয়নি। ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ এর ফেব্রুয়ারি মাসে ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি। ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহন দফতর। Taxiতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবিতে এদিনের ধর্মঘট। যা আগে ছিল ৩০ টাকা। প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।
অবশ্য হলুদ ট্যাক্সি চালকদের অবস্থা ও ভাড়া নিয়ে কোনও হেলদোল নেই রাজ্যের। অন্যদিকে, নিত্যদিন ওলা উবের চালক ও মালিকদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। এর প্রতিবাদে ২২শে ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে পরের দিন সকাল ৭টা অর্থাৎ সম্পূর্ণ ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে West Bengal Taxi Operators Co Ordination Committee (AITUC)।





