আজ বিশ্ব পরিবেশ দিবস। সবুজ বাচঁলেই ভবিষ্যৎ বাঁচবে, আমরা বাঁচব, সমাজ বাঁচবে। সবুজ ছাড়া আমরা বাঁচতে পারি না। সারাদিন ধরে বিশ্বব্যাপী মানুষ আজ পরিবেশের প্রতি তাদের ভালোবাসা ও সচেতনতা দেখিয়েছেন। কেউ নতুন গাছ লাগিয়ে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, আবার কেউ সচেতনতা বার্তা দিয়ে আজকের দিনটা পালন করেছেন। কোনো কোনো সংস্থা আবার বৃক্ষরোপণ করেছেন। আমরা বড়ই স্বার্থপর। পরিবেশের থেকে আমরা অনেক কিছু নিয়েছি বদলে পরিবেশকে আমরা কিছু কি দিয়েছি ? উল্টে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। আর এখন আমরা সেই অত্যাচারেরই ফল ভোগ করছি।
https://www.facebook.com/Khabor24x7Official/videos/283950792984160/
পরিবেশকে কিছু ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আজ বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্রাস্ট ফর চাইল্ড এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বা টিসিএসডি সংস্থার দুর্গাপুর শাখা। আজ পরিবেশ দিবসে তারা ১০০ টি গাছের চারা রোপন করেন। আর এর মাধ্যমেই তারা আজকের দিনটিকে নিজেদের জন্য এবং পরিবেশের জন্য বিশেষ করে তোলেন।
https://www.facebook.com/tcsdindia/posts/2667749593510803
প্রসঙ্গত, গত মার্চ থেকে বিশ্বব্যাপী আতিমারী করোনার ভাইরাসের চলতে জারি ছিল লকডাউন। আর এই লকডাউনের জেরে দেশে সব কিছু বন্ধ ছিল। এই কারণে দেশে দূষণের পরিমান কমে আসে। রাস্তায় রাস্তায় বন্য প্রাণীদের ঘুরতেও দেখা যায়। কিন্তু লকডাউনের পর কি আর এসব থাকবে। তখন আবার বাড়বে দূষণ, নির্বিচারে গাছ কাটা, জঙ্গল সাফ করা। আজকের সচেতন বার্তা মনে রাখবেই না ক’জন?






