পশ্চিমবঙ্গের ১৮০০-এর বেশি স্কুলে চলছে শিক্ষক নিয়োগ, সুযোগ হাতছাড়া করবেন না, এখনই আবেদন করুন

চাকরিসন্ধানীদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গের ১৮১৯টি স্কুলে নিয়োগ করা হচ্ছে শিক্ষক। স্কুলের তরফে কম্পিউটারের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে এটি একটি দুর্দান্ত সুযোগ আপনার জন্য।

পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। নানান জেলায় নিয়োগও শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

এর আগে তিন বছর আগে রাজ্যে ছয় হাজারেরও বেশি কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়। কিন্তু এখনও রাজ্যের অনেক স্কুলেই কম্পিউটারের শিক্ষকের পদ খালি রয়েছে। পুরুষ ও মহিলা উভয়েই এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

জানা গিয়েছে, এরপর আরও ১৭১৯টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে নিযুক্ত কম্পিউটার শিক্ষকরা সাম্মানিক হিসেবে ১০,০০০ টাকা করে পান।

কী শিক্ষকতা যোগ্যতার প্রয়োজনঃ

আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর এক বছরের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শেখার শংসাপত্র থাকা বাধ্যতামূলক।

RELATED Articles