শেষমেষ লকআপে ঢুকলেন কঙ্গনা রানাউত! সবার আগে ‘ছয়আঙুল ওয়ালা লোক’ হৃতিককে করলেন সাবধান

বেশ কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল জেলে ঢুকতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ঠিক তেমনটাই হলো। তবে এই জেল প্রকৃত জেল নয়। একতা কপূর হাজির হচ্ছে নতুন একটি শো নিয়ে যার নাম লক আপ। সেই শোয়ের সঞ্চালিকা হিসেবে থাকবেন কঙ্গনা। আজ জেলে থাকতে হবে ১৬ জন বিখ্যাত তারকাকে। ৭২ দিন ধরে হাজতবাস করতে হবে তাঁদের। তবে কঙ্গনা যতই এখন প্রযোজক, অভিনেত্রী, সদ্য রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের কাজে ব্যস্ত থাকুন না কেন, প্রাক্তন প্রেমিক হৃতিককে যে তিনি এখনও ভুলতে পারেননি, তা ফের প্রমাণ করলেন কঙ্গনা।

গত রবিবার থেকে একতা কপূরের প্রযোজনায় তৈরি রিয়্যালিটি শো ‘লকআপ’ শুরু হয়েছে। আর তার প্রথম এপিসোডেই হৃতিককে কটাক্ষ করতে ছাড়লেন না কঙ্গনা। প্রতিযোগীদের সঙ্গে আলাপ করলেন অভিনেত্রী। সেই সময় কঙ্গনা জানালেন যে তাঁর এই লকআপ দেখার পর অনেকেই নাকি খুব ভয় পেয়েছেন। সবাই ভাবছে, এবার বুঝি সবার মুখোশ খুলে গেল। তাঁকে বহু লোকই পাঁচ আঙুল জুড়ে হাত জোড় করে অনুরোধ করছেন, মুখ বন্ধ রাখতে। তবে শুধু পাঁচ আঙুলের লোক নয়, অনুরোধ করেছেন যাদের ছ’টা আঙুলও রয়েছে তাঁরাও। আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ছয় আঙুল বলতে তিনি প্রাক্তন প্রেমিককে উল্লেখ করেছেন।

শোনা যাচ্ছে অনেকটা সলমন খানের শো বিগ বস’-এর ধাঁচে তৈরি করা হয়েছে এই রিয়েলিটি শো। আর এই শুয়ে প্রতিযোগীদের অন্তরের অনেক গোপন তথ্য বের করে আনবেন সঞ্চালিকা কঙ্গনা নিজেই। দেখা যাক আর কী কী অজানা তথ্য জানতে পারা যায় তারকাদের থেকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles