Ssc scam : চাকরির দাবিতে মুখ খুলতেই পুলিশের মার! ফের রাস্তায় আহত শিক্ষক-শিক্ষিকারা !

চাকরি পাওয়া যেন এখনকার যুগে ভাগ্যের ব্যাপার। ডিগ্রি, মেধা, পরিশ্রম—সব থাকা সত্ত্বেও বহু তরুণ-তরুণী আজ বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন সরকারি চাকরির আশায়। তারা স্বপ্ন দেখেন শ্রেণিকক্ষে পড়ানোর, অথচ বাস্তবে তাঁদের ঠাঁই হয় পুলিশের ব্যারিকেডে, ধুলো-ধোঁয়া আর প্রতিবাদে। আজকের তরুণ প্রজন্মের এই হতাশাই যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে ক্ষোভে, আর সেই ক্ষোভ এবার ফেটে পড়ল রাজপথে।

পেটে ক্ষুধা, চোখে স্বপ্ন, কাঁধে ডিগ্রি—এইসব নিয়েই আজ বহু চাকরিপ্রার্থী পৌঁছেছিলেন বিকাশ ভবনের সামনে। তাদের একটাই দাবি, “বঞ্চনার অবসান হোক, চাকরি চাই।” কেউ সাদা পাঞ্জাবি পরে এসেছেন, কেউ কাঁধে ঝোলানো ব্যাগ—মাথায় তখন শুধুই প্রতিবাদের আগুন। তবে সকাল থেকে জমাট বেঁধে থাকা এই প্রতিবাদ শেষমেশ যে এতটা ভয়ঙ্কর রূপ নেবে, তা কেউ ভাবতেও পারেননি।

দীর্ঘদিনের ক্ষোভ নিয়ে এদিন যখন চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনের গেট পেরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন, তখনই পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের দাবি, বিনা উসকানিতে শুরু হয় লাঠিচার্জ। কেউ পড়ে যান, কেউ চিৎকার করেন, কেউ অজ্ঞান হয়ে যান। এক আন্দোলনকারী বলেন, “চারজন পুলিশ মিলে এমন মারল, যে ওর বাঁচার সম্ভাবনাই নেই।” ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে।

মহিলা আন্দোলনকারীরা জানিয়েছেন, পুরুষ পুলিশকর্মীরা তাঁদের উপরেও বলপ্রয়োগ করেছেন। ছেঁড়া জামা, মাথায় আঘাত, চেতনা হারানো—এই চিত্র আরও তীব্র করে তোলে পরিস্থিতিকে। আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন, “চাকরি চাইতে এসে কি জীবন হারাতে হবে?” পুলিশ বলছে, তাঁরা পরিস্থিতি সামাল দিতেই বাধ্য হয়েছেন, তবে চোখে মুখে হতাশা নিয়ে পড়ে থাকা যুবক-যুবতীদের দেখে এড়ানো যায় না প্রশ্ন—এটাই কি এ রাজ্যের প্রশাসনিক জবাব?

আরও পড়ুনঃ Astrology: মাত্র ১৭ দিন পর ভাগ্য ফিরবে! শুক্রের গোচরে কেরিয়ারে ধামাকা, উপকৃত হবেন এই ৩ রাশির জাতক-জাতিকা

বাম ছাত্র সংগঠন SFI থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করেছে। আহতদের চিকিৎসা, আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল। তবে আন্দোলনকারীদের বক্তব্য, “চাকরির দাবিতে রাস্তায় নামা অপরাধ হলে, আমরা বারবার সেই অপরাধ করব।” শুধুমাত্র আন্দোলনকারীদের উপরই নয় হাত তোলা হয়েছে সাংবাদিকদের ওপর। সল্টলেকের চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামীরা আক্রমণ করেছে সাংবাদিকদের ওপর। বিকাশ ভবনের সামনে আজ শুধু লাঠির ঘা নয়, ভেঙে গেছে অনেক আশা, আর জ্বলছে প্রতিবাদের আগুন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles