SSC: “রাস্তায় নয় , এবার ক্লাসরুমে! ঘেরাও থেকে সরে দাঁড়িয়ে নতুন রণকৌশলে চাকরিহারারা!

একটা চাকরি! জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটিমাত্র নিয়োগপত্র। বহু পরিবারের স্বপ্ন যখন টাকার অভাবে থমকে যায়, তখন শিক্ষকতার মতো একটি পেশা শুধুমাত্র উপার্জনের মাধ্যম নয়, সম্মান আর স্থিতির প্রতীক হয়ে ওঠে। তাই তো এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্যায় আক্রান্ত চাকরিহারারা যখন রাস্তায় নামলেন, তখন তা হয়ে উঠল কেবল চাকরির লড়াই নয়, এক প্রজন্মের হতাশা আর আশার সম্মিলিত চিৎকার। দিনরাত আন্দোলন, দাবিপত্র, নথি, আদালত—এই চক্রেই ঘুরপাক খাচ্ছিল তাঁদের জীবন।

প্রখর রোদ কিংবা বৃষ্টি, কিছুই থামাতে পারেনি তাঁদের সওয়াল। কিন্তু সেইসব মানুষজনই আজ বলছেন, “আমরা ক্লাসে ফিরতে চাই।” শিক্ষার্থীদের কথা ভেবেই হয়তো আন্দোলনের ধরনে বদল আনছেন তাঁরা। এসএসসি ভবন ঘেরাওয়ের মতো কঠোর পদক্ষেপ থেকে কিছুটা সরে এসে এবার শহিদ মিনারের সামনে অবস্থান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্দোলন থেমে যায়নি, কৌশল বদলেছে মাত্র। তাঁদের লক্ষ্য একটাই—ন্যায়বিচার এবং দ্রুত নিয়োগপত্র হাতে পাওয়া।

গত পাঁচ দিন ধরে এসএসসি ভবনের সামনে চলা অবস্থান প্রত্যাহার করে নিয়েছেন চাকরিহারারা। আন্দোলনের ধরনে সফ্ট টার্ন নিয়ে তাঁরা এখন শহিদ মিনারের কাছে আগামী দু’দিন অবস্থান চালাবেন। এ সময়ের মধ্যেই যাবতীয় প্রশাসনিক নথিপত্র, চূড়ান্ত তালিকা ইত্যাদির কাজ শেষ হওয়ার আশা করছেন আন্দোলনকারীরা। যদিও এখনও অনেকের মনে সংশয়—আদৌ সবকিছু ঠিকঠাক হবে তো?

সূত্রের খবর, আগামী সোমবার থেকে চাকরিহারাদের বড় অংশ স্কুলে যোগ দিতে পারেন। তবে তার আগে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া জরুরি। আর যদি সেই প্রক্রিয়ায় কোনও গলদ থেকে যায়, তবে বিকাশ ভবনের সামনে বড়সড় অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই নিচ্ছেন তাঁরা। অর্থাৎ অবস্থানে সাময়িক বিরতি এলেও, প্রতিবাদের আগুন এখনও জ্বলছে।

আরও পড়ুনঃ India: এবার যুদ্ধের জন্য প্রস্তুত ভারত! রাজস্থানে নৌবাহিনীর মিসাইল ছুড়ে শুরু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি!

শেষপর্যন্ত সমস্ত তথ্য যাচাই করে জানা গিয়েছে, চাকরিহারাদের বেশিরভাগের নথি প্রক্রিয়া প্রায় সম্পন্ন। প্রশাসনের আশ্বাস মেনে তাঁরা আগামী সোমবার থেকেই স্কুলে যোগ দিতে পারেন বলে খবর। দীর্ঘ লড়াইয়ের পর শিক্ষকদের আবারও ক্লাসে ফেরার সম্ভাবনায় যেমন পরিবারগুলিতে স্বস্তি ফিরেছে, তেমনি রাজ্যজুড়ে এক নতুন আশার আলো দেখছেন হাজার হাজার প্রতীক্ষারত প্রার্থী। যদিও বিকাশ অভিযান আদৌ হবে কিনা, তা এখন সময়ই বলবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles