এখনই মুক্তি নেই বৃষ্টির হাত থেকে! বিদায় নিতে নারাজ বৃষ্টি, ভিজে ভিজেই কী পালন হবে বসন্ত উৎসব?

দেশ জুড়ে বসন্তের আবহ। এই বসন্তেই বৃষ্টিমুখর হয়ে পড়েছে রাজ্য। ‌ ক’দিন ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির দাপট এখন কমে গেছে, ঝলমলে রোদ উঠেছে বসন্তের। ‌ তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। দোল পেরোলেই তাপমাত্রা ৪০ ছোঁবে, এমনই সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, “দোলেই তাপমাত্রা বাড়তে চলেছে। দোলেই কোথাও কোথাও ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। আর দোল পেরোলেই তা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে। শুধু একটি দুটি জায়গায় নয়, অনেক জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে সতর্ক করা হয়েছে। এব্যাপারে জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়েছে।”

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে। তার জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। আকাশ মেঘলা থাকলেও ঝলমলে রোদ উঠেছে । তাই আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা।‌ দিনের সাথে সাথে বাড়ছে রাতের তাপমাত্রাও।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াল। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রির ঘরে। শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এলাকায়। বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

এদিকে ফের বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তরবঙ্গে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম বাড়বে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে। অপরদিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীর-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে।

RELATED Articles