এ কী কাণ্ড! তাপসের জায়গাতেই প্রার্থী হচ্ছেন সজল ঘোষ, তাপসকে উত্তর কলকাতার টিকিট দিতে নারাজ বিজেপি?

লোকসভা নির্বাচনের আর একমাসও বাকি নেই। তৃণমূলের তরফে ইতিমধ্যেই সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু বিজেপির তরফে এখনও ২৩টি আসনে প্রার্থী ঘোষণা বাকি। নানান কেন্দ্রের জন্য নানান নাম উঠে এলেও এখনও নিশ্চিত কোনও তালিকা আসে নি। এরই মধ্যে শোনা যাচ্ছে, ভোটে লড়ার জন্য সজল ঘোষকে টিকিট দেওয়ার পথে গেরুয়া শিবির।

সজল ঘোষ বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলর। তাঁকেই এবার তাপস রায়ের জায়গায় প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সজল ঘোষ যদি তাপস রায়ের জায়গা নেন, তাহলে তাপস রায় কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন? বেশ গাঢ় অভিমান নিয়ে তৃণমূল ছেড়েছেন তিনি। ইস্তফা দিয়েছেন বরানগরের বিধায়ক পদ থেকেও।

এরপরই তিনি যোগ দেন বিজেপিতে। কানাঘুষো শোনা যাচ্ছিল, উত্তর কলকাতা থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। তা যদি হত, তাহলে তাঁর প্রতিপক্ষ হতেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে আবার তাপসের আদায়-কাঁচকলায় সম্পর্ক। কিন্তু এসবের মধ্যেই উঠে এল সজল ঘোষের নাম। তাপসের জায়গায় আসছেন সজল ঘোষ।

তাহলে কী তাপসের সাংসদ হওয়ার স্বপ্ন বিশ বাঁও জলে?

বিজেপি সূত্রের খবর, সজল ঘোষকে ভোটের টিকিট দিতে চলেছে বিজেপি আর সেটা তাপস রায়ের জায়গাতেই। অর্থাৎ বরানগর থেকে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। তাপস রায় বরানগরের বিধায়ক পদ ছেড়ে দেওয়ার পর বিধায়ক শূন্য হয়ে পড়েছে এই বিধানসভা কেন্দ্র। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গেই হবে বিধানসভা উপনির্বাচন। অর্থাৎ দমদম এলাকায় ১ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। সেখানেই তাপসের বদলে আসছেন সজল।

বিজেপি সূত্রের খবর, বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য সজল ঘোষকে প্রার্থী করতে পারে বিজেপি। ফলে তিনি যদি এই কেন্দ্রে জিতে যান, তাহলে তিনি তাপসের জায়গাই নেবেন। তবে লোকসভা ভোটের জন্য যে উত্তর কলকাতা থেকে তাপস রায়কেই প্রার্থী করবে বিজেপি, তা মোটামুটি নিশ্চিত।

বরানগর বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপির তরফে সজল ঘোষের নাম প্রস্তাবিত হলেও তৃণমূলের তরফে কে এই কেন্দ্রে লড়বেন, তা এখনও জানা যায়নি। তবে সজল ঘোষ যদি এই কেন্দ্র থেকে জিতে যান, তাহলে বরানগরে দীর্ঘদিনের তৃণমূলতন্ত্রের অবসান ঘটবে, তা বলাই বাহুল্য।       

আরও অন্যান্য খবর