তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, ফিরবে এপ্রিলের স্মৃতি, কাঠফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী, বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে?

বিগত দু-এক দিন বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত। গত কয়েকদিন বৃষ্টি হয়নি। কাঠফাটা গরম ও প্যাচপাচে ঘামের জেরে অস্থির বঙ্গবাসী। আগামী কয়েকদিনে আবহাওয়ার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আজ, মঙ্গলবার থেকে রাজ্যে মধ্য ও দক্ষিণ অংশে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। আগামী পাঁচ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত বৃষ্টি নেই শহরে। আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে এই ক’দিন। দক্ষিণবঙ্গে মোটের উপর আগামী তিন চার দিনে চার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে পারদ।

তবে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালেও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই আপাতত, এমনটাই জানাল হাওয়া অফিস। তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগণা ও দুই মেদিনীপুর ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবtemনা নেই।

কলকাতা-সহ আশপাশের অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভ্যাপসা গরম অনুভূত হবে। বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হলেও তবে বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল, সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯০ শতাংশের মধ্যে।

আবহাওয়া দফতরে সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ভিজতে পারে। যদিও, বৃষ্টি হওয়া সত্ত্বেও এই জেলাগুলিতে তাপমাত্রা কমার এখনই কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গল ও বুধবার কোনও জেলাতেই বৃষ্টি হবে না। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

RELATED Articles