করোনা: দুঃসময় হাসপাতাল গুলিকে ব্যবসা বন্ধ করে সহযোগিতা করার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর

একদিকে দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনার আতঙ্ক।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার করোনা সংক্রান্ত ‘রিভিউ’ বৈঠকের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেকোন ধরনের পরিস্থিতিতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।করোনার এই দুর্দিনে একদল মানুষ নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই মহামারীর পরিস্হিতিতে মাস্কের দামও হু হু করে বেড়ে চলেছে। আকাল পরে গেছে মাস্কের। এর পাশাপাশি গুজব ছড়িয়েও একাংশ মানুষ কালোবাজারী চালাচ্ছেন।

এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি রুখতে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী। দোকান – বাজার বন্ধ হওয়া নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। আর এই গুজব ছড়াচ্ছে একশ্রেণির মানুষ। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের কোন পরিস্থিতি গড়ে ওঠার সম্ভাবনা নেই । তাঁর বক্তব্য, ‘আমাদের যথেষ্ট খাদ্য সামগ্রী মজুত রয়েছে। দোকান – বাজার বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই। অতিরিক্ত পণ্য সামগ্রী মজুত করলে প্রশাসন ব্যবস্থা নেবে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।’

এদিন, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সহযোগিতার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। সরকারের সঙ্গে সহযোগিতা করে বেসরকারি হাসপাতালগুলোকে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, ‘এটা ব্যবসা বাড়ানোর সময় নয়। এখন সহযোগিতার সময়।’ এদিন আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান তিনি। বেলেঘাটা, আরজি কর, বাঙ্গুর সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment