জাতীয় মানবাধিকার কমিশনের সামনে জমায়েত, অভিযোগ জানাতে ভিড় ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের

তাদের আগের থেকেই আহ্বান ছিলই, কিন্তু গতকাল পর্যন্তও কোনও সাড়া মেলেনি। তবে আজ, সোমবার সকাল থেকেই জাতীয় মানবাধিকার কমিশনের দফতরে অভিযোগ জানাতে আসছেন রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তরা।

জানা গিয়েছে, প্রায় সাড়ে তিনশো আক্রান্ত ইতিমধ্যেই পৌঁছেছেন। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে চাপানউতোর আগে থেকেই চলছিল। জাতীয় মানবাধিকার কমিশনও এই বিষয়ে নিষ্পত্তি চাইছিল। এই কারণেই তারা ক্ষুব্ধ ও আক্রান্তদের জানায় যে তারা যেন এই বিষয়ে অভিযোগ জানান।

আরও পড়ুন- ‘চরম দুর্নীতি জিটিএ-তে, পাহাড়বাসীর কোনও উন্নতি হয়নি, অডিট হবে’, উত্তরবঙ্গ সফর শেষে দাবী রাজ্যপালের

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত অভিযোগপত্র আহ্বান করেছিল তারা। এতে বলা হয় যে আক্রান্তরা ব্যক্তিগতভাবে এসে অভিযোগ জানাতে পারেন, তারা টেলিফোন করতে পারেন, ই-মেল করতে পারেন আবার সরাসরি কমিশনের কাছে অভিযোগ জানাতে আসতে [আরেন।

এই বিষয়ের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হলেন অরুণ মিশ্র, তাঁর তত্ত্বাবধানেই এই বিষয়টি সম্পাদিত হবে।

আরও পড়ুন- বিধানসভায় বিরোধী বেঞ্চেই বসতে চলেছেন মুকুল রায়, নজির গড়তে চলেছে বঙ্গ রাজনীতির ইতিহাস

এবার এই ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তরা আজ সকাল থেকেই জাতীয় মানবাধিকার কমিশনের সামনে হাজির হন অভিযোগ জানাতে। এই বিষয়ে বিজেপি নেতা কল্যাণ চৌবে বলেন, “মূলত বিজেপির কর্মীরাই ঘর-ছাড়া। ফলে তাঁদের নিরাপত্তার খাতিরেই তাঁদের তরফে অভিযোগ জানাতে আসা”।

RELATED Articles