Chance of Scattered Rain over South Bengal: সোমবার আবহাওয়া দফতর জানিয়েছিল যে আপাতত বৃষ্টি বিদায় নিচ্ছে। তবে একদিনের মধ্যে পূর্বাভাসে পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির (Scattered rain) সম্ভাবনা আবার বাড়তে পারে। ২১ জুলাই রবিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Chance of Scattered Rain over South Bengal)। আগামী দু-তিন দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা গেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ জুলাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব বেশি থাকবে। এছাড়াও, দক্ষিণ ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর, নাগাল্যান্ড, গুজরাত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে (Chance of Scattered Rain over South Bengal)। এর জেরে রবিবার কলকাতা-সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির (scattered rain) সম্ভাবনা রয়েছে।
সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে (Chance of Scattered Rain over South Bengal)। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির (Scattered rain) পরিমাণ আরও কমবে। তবে, শুক্রবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন হবে এবং দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে, উপকূলের জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে।
উত্তরবঙ্গে, মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির (Scattered rain) সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পর এবার বৃষ্টির পরিমাণ কমলে রেহাই পাবে উত্তর বঙ্গবাসী।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (scattered rain) পূর্বাভাস রয়েছে। জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে, ৭.৫ মিলিমিটার। চলতি সপ্তাহের শনিবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে (Chance of Scattered Rain over South Bengal)।





