গত সপ্তাহেই দু’দিনের বাংলা সফর করে ফিরেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন এবার থেকে প্রত্যেক মাসে দু’বার করে কেন্দ্রের নেতারা বাংলায় সফরে আসবেন। সেই অনুযায়ী আহ, শুক্রবার রাজ্যে পদার্পণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী দু’দিনে কী কী কর্মসূচী রয়েছে তাঁর, চলুন দেখে নিইঃ
- আজ রাত ১১.৩০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ।
- আজ রাতে নিউটাউনের ওয়েস্টিন হোটেলেই হয়েছে তাঁর থাকার বন্দোবস্ত।
- এরপর আগামীকাল সকাল ৯.৪৫ নাগাদ তিনি বৈঠকে বসবেন এনআইএ আধিকারিকদের সঙ্গে।
- এরপর বেলা ১.০.৪৫-এ যাবেন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি পরিদর্শনে।
- এদিন এরপর হেলিকপ্টারে করে উড়ে যাবেন পশ্চিম মেদিনীপুরে। সেখানে শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। এদিনই পাকাপাকিভাবে বিজেপিতে যোগদান করার সম্ভাবনা শুভেন্দুর।
- এরপর এখানে কর্মসূচী সেরে যাবেন সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে।
- তারপর যাবেন মহামায়ার মন্দির।
- দুপুর ১.৩০টা নাগাদ মধ্যাহ্নভোজ সারবেন বেলিজুড়ি গ্রামের এক কৃষক পরিবারে
- দুপুর ২.৩০টায় রয়েছে মেদিনীপুর কলেজ ময়দানে সভা
- রাতে আবার হেলিকপ্টারে করেই ফিরবেন কলকাতা
- এরপর রবিবার অমিত শাহ ১০.৫০-এ হেলিকপ্টারে বীরভূম
- বেলা ১১টায় বিশ্বভারতীর নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
- এরপর বেলা ১টায় মধ্যাহ্নভোজ সারবেন বাউল শিল্পীর সঙ্গে
- মধ্যাহ্নভোজের পর দুপুর ২টো থেকে রয়েছে রোড শো। রোড শো চলবে বিকেল ৪টে পর্যন্ত
- রোড শো শেষে হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রয়েছে অন্য একটি পথ যাত্রা।
এরপর বাংলার সফর শেষে একটি সাংবাদিক সম্মেলন রয়েছে তাঁর। এরপর অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি।





