লকাডাউনে নয়া নির্দেশ নবান্নের! বাড়ানো হল খুচরো দোকান খুলে রাখার সময়সীমা

রাজ্যে করোনা সংক্রমণের হার ঠেকাতে গত ১৪ই মে থেকে রাজ্যে শুরু হয় লকডাউন। বন্ধ হয় সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা। বাজার-দোকান খোলার সময় বেঁধে দেওয়া হয় সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। বন্ধ হয় সমস্ত শপিং মল, জিম, সুইমিং পুল।

মিষ্টির দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

কিছুদিন আগেই ব্যবসায়ীদের অনুরোধে বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খুচরো দোকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের নিয়ম বদল।

গতকাল, বুধবার নবান্নে চেম্বার্স অফ কমারস অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাবী করা হয় যে যে সময় খুচরো দোকান খুলে রাখার সময় দেওয়া হয়েছে, সেই সময়টা বিক্রি সেভাবে হচ্ছে না। এই কারণে সন্ধ্যার সময় দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হলে সুবিধা হয় বলে জানান তারা। সময় পরিবর্তন করার আর্জি জানানো হয়।

আরও পড়ুন- মুখ্য সচিব পদে অবসর নেওয়ার পর নিজের আখের গোছাচ্ছেন তিনি! আলাপন কান্ডে কঠোর কেন্দ্র

কিন্তু সেই আর্জি মঞ্জুর করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দোকান খুলে রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। মমতা জানান, এবার থেকে বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে খুচরো দোকান।

RELATED Articles