বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে ভারতবর্ষে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যকে অতিমারী নিয়ন্ত্রণে ডাকতে হয়েছে লকডাউন। কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যজুড়ে। উচ্চবিত্ত, মধ্যবিত্তরা বা নিম্নমধ্যবিত্তরা সামলে নিলেও চরম অনাহারে দিন কাটছে প্রান্তিক মানুষ গুলোর। এঁদের মধ্যে আছেন ফুটপাতবাসী,রিকশাচালক, হকার, কাগজ কুড়ানী সহ আরও অনেকে।
আর এবার তাঁদের কথা ভেবেই তাঁদের হিতের জন্য সিদ্ধান্ত নিল কেন্দ্র। অতিমারি পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে তাঁদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিল মোদী সরকার।
প্রসঙ্গত, ন্যাশানাল ফুড সিকিউরিটি অ্যাক্টকে মান্যতা দিয়ে এই কাজে তড়িঘড়ি লেগে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বাংলায় বিজেপির পর্যদুস্ত হওয়ার বিস্তারিত তথ্য কেন্দ্রে পৌঁছবেন তথাগত রায়!
মনে করা হচ্ছে কেন্দ্রের এই নির্দেশ বাস্তবায়িত হলে প্রচুর মানুষ অনাহারের হাত থেকে বাঁচবেন।






