কিছু পেতে গেলে দিতেও তো হবে! নিজের কাজ করবেন কারোর কথা শুনবেন না। যুবযোদ্ধাদের বার্তা অভিষেকের!

যুব যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে একগুচ্ছ পরামর্শ দিলেন যুব তৃণমূল সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কী পাব সেটা না ভেবে, কী দিতে পারি সেটাই আগে ভাবতে হবে। বুধবার ভার্চুয়াল সভায় যুব তৃণমূল যোদ্ধাদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন নেতা অভিষেক। করোনা আবহে এটাই তাঁর প্রথম ভার্চুয়াল সভা। আর সেই মঞ্চ থেকেই সোজা বল বাউন্ডারি পার করিয়েছেন অভিষেক। বিভিন্ন জেলায় কয়েক লক্ষ যুবক-যুবতীকে দলে নিয়ে ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচি শুরু করেছে যুব তৃণমূল।

আজ যোদ্ধাদের সেই দায়িত্ব‌ই বুঝিয়ে দেন সংগঠনের সভাপতি সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ যুবযোদ্ধা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। তাঁদের উদ্দেশ্যে অভিষেকের বক্তব্য “প্রতিটি এলাকায় দশটি করে পরিবারের দায়িত্ব নিতে হবে যুবশক্তির এই সদস্যদের। সেইসব পরিবারে কারও করোনা হলে, তিনি কোথায় টেস্ট করাবেন, পরিবার কী কী সতর্কতা নেবেন, ইত্যাদির দায়িত্ব নিয়ে পরিবারের পাশে আকতে হবে। যুবনেতার কথায়, “এক্ষেত্রে কেউ বাধা দিলে তাঁদের কথা শুনবেন না। নিজের কাজ করে যাবেন।”

এদিন উক্ত সভায় থেকেই নাম না করেই বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দাগেন যুবসভাপতি। বলেন, এটা রাজনীতির সময় না, অনেকেই ধর্মীয় উগ্রতা যুবসমাজের মধ্যে ঢুকিয়ে ফেট্টি বেঁধে রাস্তায় নামাতে চায়, তা ঠিক না । ধর্মের হানাহানি সরিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।” আর মানুষের জন্য কাজে বাধা তো আসবেই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব যোদ্ধাদের জানিয়ে দিয়েছেন মানুষের জন্য কাজ করতে গিয়ে কোন নেতার বাধার সম্মুখীন হলে যেন‌ও তাঁরা এফ‌আইআর করেন।

RELATED Articles

Leave a Comment