ভিভো চলে যাওয়ার পর নানা জটিলতা শেষে আইপিএল এর নতুন টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয় জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেন। ২২০ কোটি টাকার দর হেকে শেষ অবধি তারা বাজিমাত করে। কিন্তু এই সংস্থাকে আইপিএল-এর টাইটেল স্পনসর না করার দাবি জানাল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিআইটি)।
সিআইটি-এর দাবি, ২০১৮ সালে চিনা সংস্থা টেনসেন্টের সাথে যুক্ত হয়েছিল ড্রিম ইলেভেন। ফলে তাদের বক্তব্য, বিসিসিআই ঘুরপথে সেই চিনা সংস্থাকেই স্পনসরশিপ দিয়ে দিল।
২০১৮ সালে চিনের গেমিং সংস্থা টেনসেন্ট ড্রিম ইলেভেনে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তাৎপর্যপূর্ণভাবে সেবছরই ড্রিম ইলেভেনের বার্ষিক আয় একধাক্কায় বেড়ে যায় প্রায় ৩ গুণ। এরপর একাধিক স্পোর্টিং ইভেন্ট ও সংস্থার স্পনসরশিপ করে তারা। বিগ ব্যাশ লিগ, আইসিসি ইভেন্ট, প্রো কবাডি লিগ এর মত একাধিক জায়গায় জুড়ে রয়েছে তারা।





