ভোট শুরুর আগেই শুরু বোমাবাজি, বিস্ফোরণে ঝলসে গেল ৩ শিশু, বোমাতঙ্ক গোটা এলাকাজুড়ে

এখনও ভোটের (Lok Sabha Election) বেশ কিছুদিন বাকি। কিন্তু এরই মধ্যে  রাজ্যের নানান প্রান্তে ছড়াতে শুরু করেছে অশান্তি। শুরু হয়ে গিয়েছে বোমাবাজি (bomb)। এবার এই বোমাবাজির কবলে ৩ শিশু। এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার জন্যই এমন ঘটনা, দাবী এলাকাবাসীর। আর এর জন্য ঝলসে গেল ৩ খুদে প্রাণ।

কোথায় ঘটেছে এই বোমাবাজির (Bomb) ঘটনা?

ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার এলাকায়। জানা গিয়েছে, গতকাল, রবিবার সন্ধ্যের একটু আগে বাড়ির পাশে খেলা করছিল ৬-৭ বছরের তিনটি শিশু। খেলতে খেলতে মাঠে কিছু একটা ধাতব জিনিস লক্ষ্য করে তারা। শিশুদের উৎসুক মন। সেই কারণে সেই ধাতব জিনিসটি নিয়েই তারা খেলা শুরু করে।

কিন্তু এই ধাতব জিনিসটিই যে তাদের জীবনে কাল ডেকে আনবে, তা কে জানত! খেলতে খেলতে আচমকাই সেই ধাতব জিনিসটি বিকট শব্দ করে ফেটে ওঠে। ব্যাপক বিস্ফোরণ হয়। আর এর জেরে গুরুতর আহত হয় ওই ৩ শিশু। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তাদের মধ্যে ২ জনেত অবস্থা স্থিতিশীল হলেও, একজনের জখম বেশ গুরুতর। শারীরিক পরিস্থিতি সংকটজনক ওই শিশু। সেই কারণে মালদহে স্থানান্তরিত করা হয় তাকে।   

এই বোমাবাজির ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসীরা। এক বাসিন্দার কথায়, “গঙ্গারামপুর বরাবর অতি স্পর্শকাতর। ভোটের আগে এখানে সবসময়েই উত্তেজনা ছড়ায়। গতকাল যা ঘটেছে, তা বোমা বিস্ফোরণ বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। পুলিশ সবটা খতিয়ে দেখছে। তদন্তেই বোঝা যাবে আসল ঘটনা কী”।

বাসিন্দাদের একাংশের কথায়, বোমা নয়, কেউ মোবাইলের ব্যাটারি ফেলে রেখেছিল। সেটা ফেটেই বিস্ফোরণ হয়েছে। কিন্তু বিস্ফোরণ যে কারণেই হয়ে থাক না কেন, তাতে ছোটো ছোটো শিশুদের যে প্রাণের সংশয় হয়েছে, তা কোনওভাবেই কাম্য নয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।  

RELATED Articles