মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার পাঁচলায়, বাস-লরির ধাক্কায় মৃত ৩, টুইট করে শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী, ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা

গতকাল, বুধবার এক ভয়ানক দুর্ঘটনা ঘটে যায় হাওড়ার পাঁচলায়। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে প্রাণ হারান তিনজন। দুর্ঘটনার কারণে শোকজ্ঞাপন করে টুইটবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

গতকাল, বুধবার সন্ধ্যে ৬টা নাগাদ প্রায় ৮০ জন যাত্রী নিয়ে মুচিঘাটা যাচ্ছিল করুণাময়ী-মুচিঘাটা রুটের একটি বাস। উলটোদিক থেকে আসছিল একটি দশ চাকার লরি। ধুলোর বাঁধের কাছে আসতেই যাত্রীবাহী বাস ও লরিটির মুখোমুখি ধাক্কা লাগে সজোরে। নিমেষের মধ্যে বাসের কেবিনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এই ধাক্কার জেরে বাসের ডানদিকের অংশ বাস থেকে ছেড়ে গিয়ে রাস্তার উপরে পড়ে যায়। রাস্তার লোকজন দ্রুত ছুটে আসে উদ্ধারের জন্য। আহতদের টোটো করে গাববেরিয়া স্টেট হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন তারা। ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক থাকায় তাদের চিকিৎসকরা কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।

এই দুরঘত্নারপর টুইটে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। আহতরা যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদের দ্রুত আরোগ্যের কামনা করেন তিনি।

https://twitter.com/MamataOfficial/status/1562483537722298371?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1562483541744635904%7Ctwgr%5E8ccb7136d092a3407f70f6ff7954d663bae2684a%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2F3-people-killed-in-howrahs-panchla-cm-mamata-banerjee-announces-ex-gratia%2F

এই ভয়ানক পর থেকেই এলাকায় শোকের ছায়া। বাস ও লরির চালক ও যাত্রীদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপর নিহতদের দেয় তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

RELATED Articles