Tiger Hill get polluted by tourists: রাজ্যের সর্বত্র পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠছে। সম্প্রতি, শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে পরিবেশ নষ্ট এর অভিযোগ তুলে বনদপ্তরের তরফে ঘিরে দেওয়া হচ্ছে এলাকা। এবার পরিবেশ নষ্টের অভিযোগ উঠল দার্জিলিং এর মত পর্যটন এলাকায়। সেই মামলা গড়িয়েছে আদালতে। দার্জিলিঙে টাইগার হিলের (Tiger Hill) পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। কয়েকদিন আগে পরিবেশ আদালতে এই নিয়ে মামলা করেছেন তিনি। নির্মাণ মোবাইলের টাওয়ার বসানো এর ফলে দূষণ বেড়ে গিয়েছে টাইগার হিলে (Tiger Hill get polluted by tourists)। তাই পর্যটক থেকে বন্যপ্রাণীদের ক্ষতি হচ্ছে নষ্ট হচ্ছে পরিবেশ। পরিবেশকর্মী সুভাষ দত্ত গোটা বিষয়টি নজর রেখে এই বিষয়ে মামলা করেছেন পরিবেশ আদালতে।
পরিবেশ আদালতে এই মামলা বিচারাধীন। একবার এই মামলার শুনানি হয়ে গিয়েছে। দুদিন আগে বিচারপতি বি অমিত স্থালেকর এবং অরুণকুমার বর্মার বেঞ্চে শুনানি হয় এই মামলার। পরিবেশ কর্মী সুভাষ দত্ত অভিযোগ করেছেন, ৮ হাজার ফুট উচ্চতায় রয়েছে সিঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য, কিন্তু ওই এলাকায় অবাধে কংক্রিটের নির্মাণ চলছে। লোহার কাঠামো থেকে শুরু করে একাধিক মোবাইল টাওয়ার বসানো হচ্ছে তার জেরেই দূষণ বেড়েছে ওই এলাকায় (Tiger Hill get polluted by tourists)। তাই গাছপালা পশু পাখি সব কিছুর ক্ষতি হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই নানা দফতরকে নোটিশ করা হলেও কোন সুরাহা হয়নি। আগামী ১৫ই মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
মামলাকারী সুভাষ দত্তের অভিযোগ, ‘সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পরিবেশ বিপন্ন হচ্ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’ ওই এলাকায় টাওয়ার বসানোর জেরে পাখিদের স্বাভাবিক চলাফেরায় বাধা হচ্ছে। পর্যটকদের ভিড় বাড়ায় আবর্জনার পরিমাণও বাড়ছে কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় দূষণ ছড়াচ্ছে এলাকায় (Tiger Hill get polluted by tourists)।
টাইগার হিলের (Tiger Hill) মত জনপ্রিয় পর্যটন স্থলে পরিবেশ নষ্টের অভিযোগ ওঠায় বহু পর্যটকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে (Tiger Hill get polluted by tourists)। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত নানা ভ্রমণ সংস্থাকে নিয়ে গঠিত হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘টাইগার হিল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশ–বিদেশ থেকে মানুষ আসেন। পর্যটনের উপর জীবন–জীবিকা নির্ভরশীল। পর্যটকদের গাড়ি থেকে দূ্ষণ ছড়াচ্ছে কিনা আমরা নজরে রাখছি।’
আদালতের তরফে আগামী চার সপ্তাহের মধ্যে পুর ও নগরোন্নয়ন দফতর, বন ও পরিবেশ, আবহাওয়া পরিবর্তন মন্ত্রক রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, দার্জিলিং পুরসভার চেয়ারম্যান এবং জেলাশাসকদের এই বিষয় সংক্রান্ত হলফনামা দিতে বলা হয়েছে (Tiger Hill get polluted by tourists)। এ প্রসঙ্গে জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপা বলেন, ‘বনাঞ্চল রক্ষার কাজে আমরা জোর দিয়েছি। বাসিন্দাদের সচেতন করছি।’ এই বিষয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, ‘আদালতের নথি পাইনি। ওটা পেলে খতিয়ে দেখে মতামত জানানো হবে।’





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!