Weather on Nababarsha: সকাল থেকে এই রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়তেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কদিন মেঘলা আকাশ থাকার পর দক্ষিণবঙ্গে পারদ চড়ছে। বৃষ্টির সম্ভাবনা এখন আর নেই। অস্বস্তিকর গরমে হাসফাস অবস্থা কলকাতাবাসীর। পয়লা বৈশাখের দিন গরম শুষ্ক আবহাওয়া থাকবে (Weather on Nababarsha)। অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। উত্তর পশ্চিমের শুকনো হওয়ার দাপট ক্রমশ বাড়বে। এখনই বৃষ্টির সম্ভাবনার নেই দুই বঙ্গে। তবে উত্তর দক্ষিণ বঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজমান। গরম ক্রমশ বাড়বে। আগামী দিনগুলিতে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে (Weather on Nababarsha)।
আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে উত্তরবঙ্গেও। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। তার সাথে দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম।
শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ কাটবে শুষ্ক (Weather on Nababarsha)। দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তিতে দেখা মিলবে না বৃষ্টির। অস্বস্তি গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। গত ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা বাড়বে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আকাশ আংশিক মেঘলা থাকলেও চৈত্র সংক্রান্তির দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। কাল রবিবার নববর্ষের প্রথম দিনও কাটবে গরমে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার নববর্ষের দিন পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather on Nababarsha)। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য। নববর্ষের দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে (Weather on Nababarsha)। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।





