মন খুশি করে ভোট দিলেই লুচি-পনিরের তরকারি, লাঞ্চে আবার ডিম-ভাত, ভোটার টানতে খাবারদাবারের এলাহি আয়োজন তৃণমূলের

TMC arranged breakfast-lunch for voters: শুরু হয়েছে লোকসভা নির্বাচন। আজ, ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। এই প্রথম দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারে। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। এবার ভোটার টানতে এক আলাদাই ব্যবস্থা করল তৃণমূল। ভোট দিলেই ভোটারদের জন্য এলাহি খাবারদাবারের ব্যবস্থা করা হল তৃণমূলের তরফে (TMC arranged breakfast-lunch for voters)

প্রথম দফার ভোটে সকাল থেকে নানান জায়গা থেকে উঠে আসছে অশান্তির ঘটনার খবর। কোচবিহারে অশান্তির খবর বেশি। বুথে বুথে দেখা যাচ্ছে লম্বা লাইন। এই গরমের মধ্যেও লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সকলে। নানান কেন্দ্র থেকে অশান্তির খবর এলেও জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ১৭/২০৮ /২০৯  নম্বর বুথে কিন্তু এক অন্য ছবিই দেখা গেল (TMC arranged breakfast-lunch for voters)

এই বুথে একদিকে যেমন দেখা মিলল ভোটারদের লম্বা লাইনের। তেমনই আবার অন্যদিকে দেখা গেল এলাহি রান্নাবান্নার প্রস্তুতি। ভোটার টানতে এবার তাদের জন্য পেটপুজোরও ব্যবস্থা করল সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা (TMC arranged breakfast-lunch for voters)। ভোট দিলেই দেওয়া হচ্ছে রকমারি মুখে জল আনা খাবার। বুথ থেকে বেরোলেই পাতে পড়ছে খাবার।

কী কী রয়েছে এই মেনুতে (TMC arranged breakfast-lunch for voters)?

জানা গিয়েছে, ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম লুচি, পনিরের তরকারি, কাবলি চানা আর মিষ্টি। আর লাঞ্চে রয়েছে গরম ভাত, ডাল ডিমের ঝোল আর চাটনি। এভাবেই খাওয়াদাওয়ার মাধ্যমে ভোট টানতে উদ্যত তৃণমূল (TMC arranged breakfast-lunch for voters)

বলে রাখি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটি মূলত তফশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্র এখন রয়েছে বিজেপির অধীনে। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে ভোটে জয়ী জন বিজেপি প্রার্থী ডঃ জয়ন্ত কুমার রায়। এই কেন্দ্রটি এবার নিজেদের দখলে আনতে বেশ তাগিদ দেখা গিয়েছে তৃণমূলের অন্দরে। সেই কারণেই কী এমন এলাহি খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হল ভোটারদের জন্য (TMC arranged breakfast-lunch for voters), উঠছে প্রশ্ন।

RELATED Articles