TMC attacked on Rekha Patra’s rally: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়ে গিয়েছে গত ১৯ এপ্রিল। এখনও বাকি ৬ দফার ভোট। রাজ্যের নানান প্রান্তে চলছে জোরদার প্রচার। নানান সভাতেই প্রতিপক্ষরা একে অপরকে দাগতে ছাড়ছেন না। এমন আবহে এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচার সভায় হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC attacked on Rekha Patra’s rally)।
কোথায় ঘটেছে ঘটনাটি (TMC attacked on Rekha Patra’s rally)?
ঘটনাটি ঘটেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিঙ্গলগঞ্জের কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, গতকাল, শনিবার সন্ধ্যেয় রেখা পাত্রের সমর্থনে এখানে একটি প্রচার সভা ছিল বিজেপির। সেই সভাতেই দলবল নিয়ে এসে হামলা করার অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে (TMC attacked on Rekha Patra’s rally)। সভায় বিজেপি কর্মীদের উপর হামলা, চেয়ার ভাঙচুর করার অভিযোগ উঠেছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ধরা পড়েছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি।
গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল নেতা নাকি পুলিশের সামনেই বিজেপির সভা মঞ্চে থাকা চেয়ার ছুঁড়ে ফেলেন (TMC attacked on Rekha Patra’s rally)। তাঁর নির্দেশেই মারধর করা হয় বিজেপি কর্মী, সমর্থকদের। বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ আতঙ্কিত এলাকার বিজেপি কর্মীরা।
এই ঘটনায় রেখা পাত্র বলেন, “হয়ত তৃণমূলের গুন্ডাবাহিনী ভয় পেয়ে গিয়েছে। তৃণমূলের গুন্ডাবাহিনীর কাজ এটাই (TMC attacked on Rekha Patra’s rally)। তারা এটাই করে এসেছে। আজ বসিরহাটের মানুষ এককাট্টা হয়েছেন দেখে, তারা ভয় পাচ্ছে। তারা এতদিন মানুষের উপর অত্যাচার করে এসেছে। সেই নেশাটাই তো ছাড়তে পারছে না। ওরা চাইছে বিজেপি যেখানে যেখানে সভা করবে, সেখানে সেখানে গিয়ে ভয় দেখাতে”।
তবে তৃণমূল অবশ্য এই অভিযোগকে (TMC attacked on Rekha Patra’s rally) তেমন গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের বসিরহাট শহর কমিটির সভাপতি অভিজিৎ ঘোষ এই বিষয়ে বলেন, ”এর কতটা স্বচ্ছ্বতা আছে, সে বিষয়ে নিশ্চয়ই তাদের হাতে তথ্য আছে। রেখা পাত্র পায়ের তলায় রাজনৈতিক জমি খুঁজে পাচ্ছেন না। শুধু সন্দেশখালি থেকেই তৃণমূল ৩০-৩৫ হাজার ভোটে এগিয়ে থাকবে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!