ভোট দিতে গিয়ে হামলার মুখে! ভোটকেন্দ্রেই পাথর ছুঁড়ে চোখ ফাটিয়ে দেওয়া হল সাধারণ ভোটারের, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

TMC attacked on Voter: লোকসভা ভোটের প্রথম দফাতেই উত্তরবঙ্গের নানান আসন থেকেই উঠে আসছে নানান অশান্তির খবর। কোথাও তৃণমূলের নেতাকর্মীদের উপর বিজেপির হামলার কথা শোনা যাচ্ছে, তো কোথাও আবার বিজেপির উপর তৃণমূলের হামলার ঘটনা উঠে আসছে। এবার আর কোনও বিপক্ষ দল নয়, বরং সাধারণ ভোটারের উপর তৃণমূলের জুলুমবাজির খবর মিলল (TMC attacked on Voter)

ঘটনাটি ঘটেছে শীতলকুচির ছোটো শালবাড়ি অঞ্চলে। শীতলকুচি নামটা শুনলেই সেই একুশের বিধানসভা নির্বাচনের সময়ের ঘটনা মনে পড়ে। এই শীতলকুচিতে এদিন ভোটের প্রথম দফাতে সকাল থেকেই নানান অশান্তির খবর শোনা যাচ্ছে। এবার সেখানেই পাথর ছুঁড়ে এক সাধারণ ভোটারের চোখ ফাটিয়ে দেওয়ার ঘটনা সামনে এল (TMC attacked on Voter)।      

কী ঘটেছে ঘটনাটি (TMC attacked on Voter)?

পাথরের আঘাতে যিনি আক্রান্ত (TMC attacked on Voter) হয়েছেন, সেই ভোটারের কথায়, “আমি সকালবেলা ভোট দিতে গিয়েছিলাম। তখন ভোট কাউন্টার খোলেনি। আমি ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম। কাউন্টার খোলার পর আমরা ভোট দিই। বাড়ি ফেরার সময় পিছনে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই”।

তিনি জানান, সেখানে তৃণমূলের লোকজন চিৎকার চেঁচামেচি করছিল। তিনি চিৎকার শুনে পিছন ফিরে তাকান। দেখেন যে পাথর ছোঁড়াছুঁড়ি হচ্ছে সেখানে। সেই সময়ই একটি পাথর এসে তাঁর চোখে লাগে। ওই ভোটারের দাবী, তৃণমূলের লোকজনই পাথর ছুঁড়েছে (TMC attacked on Voter)

আক্রান্ত ভোটারের কথায়, “আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কিন্তু সেটা আর কোথায় হতে দিল”! আপাতত প্রাথমিক চিকিৎসা হয়েছে ওই ভোটারের। চোখে রয়েছে ব্যান্ডেজ (TMC attacked on Voter)। পরবর্তীতে কী হবে, তা নিয়ে বেশ চিন্তায় তিনি ও তাঁর পরিবার।    

কোথায় কী ঘটনা ঘটেছে?

এদিন ভোট শুরু হওয়ার পর থেকেই কোচবিহারের নানান জায়গা থেকেই নানান অশান্তির খবর মিলছে। এক আহত বিজেপি কর্মী জানান, তিনি গোসাহাট অঞ্চলের ২০২১ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের লোকজন তাঁকে ঘিরে ধরে। তাঁকে হাঁসুয়ার কোপ দেয় বলে অভিযোগ। এমনকি, তাঁকে বাঁশ দিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই শীতলকুচিতেই এক বিজেপির কার্যকরতার মাথা ফাটানোর অভিযোগ উঠল। সূত্রের খবর, প্রাথমিক বিদ্যালয়ের বুথে যখন বিজেপি কর্মীরা ঢুকছিলেন, সেই সময় তাদের বাধা দেয় তৃণমূল। তাদের উপর বাঁশ, লাঠি দিয়ে হামলা করা হয় । সুন্দর মাহাতো নামে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

RELATED Articles