WB Election 2021: ভোট অষ্টমীতে মানিকতলায় তৃণমূলীদের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, প্রতিবাদে বসলেন ধর্নায়

করোনা আবহে আজ বঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টমদফার নির্বাচন। আজই বাংলায় ভোটের লড়াই শেষ। ‌উত্তর কলকাতা-সহ মোট ৪ জেলার ৩৫ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের বেশ কয়েকজন হেভিওয়েটের নেতার ভাগ্য পরীক্ষা আজ। এছাড়া পুনর্নির্বাচন হচ্ছে কোচবিহারের শীতলকুচির ১২৬ নং বুথেও। নিরাপত্তায় মোতায়েন মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোভিডবিধি কড়াভাবে মেনেই গণতান্ত্রিক অধিকার প্রদান করছেন ভোটাররা।

আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!

কিন্তু ভোটের শেষ দিনে অশান্তি অব্যাহত। সকাল থেকেই রাজ্যজুড়ে মিলছে একাধিক হিংসার খবর। ‌ আজ ফের তৃণমূল কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।

এদিন সকাল ১০.৪৫‌ নাগাদ তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী, সমর্থকদের। পুলিশের সামনেই তাঁর গাড়িতে চলে হামলা, আক্রান্ত হন তিনি।

আরও পড়ুন- ‘এর আগে এত শান্তিপূর্ণ ভোট কোনওদিন দেখিনি’ সকাল সকাল ভোট দিলেন মিঠুন চক্রবর্তী

প্রাক্তন ভারতীয় ফুটবলার অভিযোগ করে জানিয়েছেন, ভোট করতে দিচ্ছে না তৃণমূলের দুষ্কৃতীরা। পাল্টা তৃণমূলের দাবি, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে দেখে বিজেপি প্রার্থী অশান্তি করতে এসেছেন। বিজেপি কর্মীদের মারধরে হাত ভেঙেছে তৃণমূল কর্মীর। প্রতিবাদে বুথের সামনেই ধর্নায় বসেন কল্যাণ চৌবে।

আরও অন্যান্য খবর