WB Election 2021: আবার আক্রান্ত বিজেপি! অভিযোগ সেই তৃণমূলের দিকে

পঞ্চম দফা ভোটের আগে নিমতায় তৃণমূলের হাতে ফের আক্রান্ত বিজেপি কর্মী। ‌
অভিযোগ উঠেছে, আক্রান্ত ওই বিজেপি কর্মী বাজারে ফুল বিক্রি করেন। নাম বিশ্বনাথ দত্ত। সোমবার সন্ধ্যায় দোকানেই ছিলেন তিনি। এই সময় হঠাৎই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। জখম বিজেপি কর্মী জানিয়েছেন, এলাকায় দলের কয়েকটি পতাকা ছিঁড়ে দিয়েছিল তৃণমূলের লোকজন। সেটা দেখে ফেলেছিলেন তিনি। এরপরই তাঁকে টার্গেট করে তৃণমূলের লোকজন। মাটিতে ফেলে তাকে মারধর করা হয়। বুকে পেটে ঘুষি মারা হয়েছে। তার গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়েছে। নিমতা থানাতে অভিযোগও দায়ের করেছেন জখম বিজেপি কর্মী।

আরও পড়ুন- নিরপেক্ষতার নজির, রাহুল-দিলীপকেও কড়া শাস্তি দিল নির্বাচন কমিশন!

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদও চড়ছে ক্রমশ। বিজেপি নেতৃত্বের দাবি দিন কয়েক আগেও এলাকায় একাধিক জনকে শাসিয়ে গিয়েছেন তৃণমূলের লোকজন। বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা, প্রচার সামগ্রীও ছিঁড়ে দিয়েছে তৃণমূল। এই নিয়ে প্রতিবাদ করলেই তার উপর আক্রমণ নেমে আসছে। এলাকায় শাসকদলের রাজনৈতিক ভিত নড়বড় হতেই এবার সন্ত্রাসের রাস্তায় হাঁটছে তৃণমূল শিবির।

আরও পড়ুন- গোটা নির্বাচন থেকেই ওনাকে ব্যান করা উচিত, মমতার প্রচার-নিষেধাজ্ঞার প্রসঙ্গে দিলীপ ঘোষ

উল্লেখ্য অন্যান্য ঘটনার ন্যায় তৃণমূল নেতৃত্ব এই হামলার‌ও অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের স্পষ্ট দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED Articles