রাজ্যে বড় শক্তি বিজেপি, মোদীই বেশি জনপ্রিয়! ফের স্বীকার করলেন প্রশান্ত কিশোর, জানুন বিস্তারিত

কিছুদিন আগেই ফাঁস হয়েছিল প্রশান্ত কিশোরের অডিও টেপ। যেখানে তাঁকে মেনে নিতে শোনা গিয়েছিল যে এবার বাংলায় হয়ত বিজেপি আসছে। কারণ মোদী ম্যাজিকে মজেছে বাংলার মানুষ।

আর এবার ফের একবার তাঁকে এই জাতীয় কথাই বলতে শোনা গেল। বাংলায় বিজেপি বড় শক্তি। এই শক্তিকে কখনই অস্বীকার করা যাবে না। বাংলায় পঞ্চমদফা নির্বাচনের আগে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর। এই সাক্ষাৎকারে ফাঁস হওয়া ক্লাব হাউস অ্যাপে নিজের মন্তব্যকে সমর্থন করেছেন তিনি।

আরও পড়ুন- নিরপেক্ষতার নজির, রাহুল-দিলীপকেও কড়া শাস্তি দিল নির্বাচন কমিশন!

পিকে বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি বড় রাজনৈতিক শক্তি। এই ব্যাপারে দ্বিতীয় কোনও মত চলবে না। যদিও গত সপ্তাহের শেষে বিজেপির তরফে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছিল তাতে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছিল বাংলায় মোদীর জনপ্রিয়তা মমতার থেকে কোনও অংশেই কম নয়। পাশাপাশি একাধিক কারণে বিজেপি রাজ্যে এগিয়ে রয়েছে, বলতে শোনা গিয়েছিল প্রশান্ত কিশোরকে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কীভাবে তৃণমূলের ভোটকুশলী এই ধরনের কথা বললেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন- সুনীল অরোরার দিন শেষ, আজই মুখ্য নির্বাচন কমিশনারের পদে বসছেন সুশীল চন্দ্রা

তৃণমূলের ভোট কৌশলী বলেছিলেন, বিজেপি যে ৪০ শতাংশ ভোট পাচ্ছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, ধর্মীয় ভিত্তিতে ভোট ভাগ, দলিতদের সমর্থন এবং হিন্দিভাষীদের জন্য। তিনি বলছেন, বিজেপি শক্তিশালী হলেও নির্বাচনে হারতে পারে। তিনি বলেছেন, শক্তিশালী হওয়া আর নির্বাচনে জেতার মধ্যে অনেক তফাত রয়েছে।

RELATED Articles