WB Election 2021: গোটা নির্বাচন থেকেই ওনাকে ব্যান করা উচিত, মমতার প্রচার-নিষেধাজ্ঞার প্রসঙ্গে দিলীপ ঘোষ

ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল ২৪ ঘণ্টার জন্য মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আজ সকালে বহরমপুরে প্রাতঃভ্রমণ সেরে চা-চক্রে সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, “নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছিলাম। নির্বাচন কমিশন বিচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার করলে উত্তেজনা বাড়বে”।

এদিন তিনি বলেন, “ডিমান্ড করেছিলাম ওনাকে প্রচার থেকে আলাদা করা হোক। উনি প্রচার বিকৃত করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছিলাম”। মমতার তীব্র বিরোধিতা করে দিলীপের মন্তব্য, “নির্বাচন কমিশন বিচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার করলে উত্তেজনা বাড়বে। তাকে ২৪ ঘন্টা ব্যান করা হয়েছে। আমি তো বলেছিলাম পুরো নির্বাচন থেকে ওনাকে ব্যান করা হোক। তবে দুর্ভাগ্য এখানেই, উনি সবকিছুর বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে”।

আরও পড়ুন- সুনীল অরোরার দিন শেষ, আজই মুখ্য নির্বাচন কমিশনারের পদে বসছেন সুশীল চন্দ্রা

প্রসঙ্গত, প্ররোচনামূলক মন্তব্য করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ব। এই অভিযোগে তৃণমূল নেত্রীর প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয় যে, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত কোনওরকম প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রচার-নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles