WB Election 2021: খাস কলকাতায় জয় শ্রীরাম বলায় বিজেপি কর্মীদের বেধড়ক পিটুনি দিল তৃণমূল!

জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জের।‌ ফের হিংসা ঘটনা ঘটল রাজ্যে। ঘটনার কেন্দ্র রাজারহাট এলাকা। অভিযোগ উঠেছে, বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তাঁদের মারধর করায় তৃণমূল তাঁদের মারধর করে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে মঙ্গলবার সকালে রাজারহাট-অমরাহাটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীদের একাংশ।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত সোমবার রাতে।‌অমরাহাটির একদল বিজেপি সমর্থক গঙ্গা থেকে জল আনতে গিয়েছিলেন। রাস্তায় তাঁরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী।

আরও পড়ুন- গোটা নির্বাচন থেকেই ওনাকে ব্যান করা উচিত, মমতার প্রচার-নিষেধাজ্ঞার প্রসঙ্গে দিলীপ ঘোষ

গেরুয়া শিবিরের অভিযোগ করে জানানো হয়েছে, ওই দুষ্কৃতীরা তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিজেপি সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। এর পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিও জানান। গ্রেপ্তারির আশ্বাসও দেয় পুলিশ। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযু্ক্তরা গ্রেপ্তার না হওয়ায় রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা।
এই ঘটনা প্রসঙ্গে রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী ভাস্কর রায় গোটা ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়েছেন। তাঁর অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

আরও পড়ুন- নিরপেক্ষতার নজির, রাহুল-দিলীপকেও কড়া শাস্তি দিল নির্বাচন কমিশন!

যথারীতি এই গোটা ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল।

আরও অন্যান্য খবর