গোষ্ঠী কোন্দলের জেরে ইসলামপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন ২৫০টি পরিবার

ঘাসফুল শিবিরের ওপর একাধিক অভিযোগ এনে গণহারে মানুষে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। কখনো উঠছে স্বজনপোষণের অভিযোগ আবার কখনো উঠেছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। এবার তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠদ্বন্দের অভিযোগ এনে শাসকদল থেকে বিজেপিতে যোগ দিল ইসলামপুরের ২৫০টি পরিবার।

সোমবার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বিজেপি একটি সভার আয়োজন করেছিল। ইসলামপুর টাউন যুব মোর্চার সভাপতি জয় দত্ত, বিজেপি নেতা চন্দন শেঠ, কিষান মোর্চার জেলা সভাপতি নিতু গোপাল সরকার ও গতবারের পুরভোটের বিজেপি প্রার্থী পিঙ্কি সরকারের উপস্থিতিতে ২৫০টি পরিবারকে নিয়ে যোগদান করেন নীলকমল দাস ও বিবেক দাস।

নীলকমল দাসকে এর আগে তৃণমূলে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। তিনি ইসলামপুর পুরসভার প্রশাসক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের খুব ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে নীলকমল দাসের এহেন দলবদল বেশ চাপে ফেলেছে তৃণমূলকে। তাঁর দাবি তৃণমূলের মধ্যে চলতে থাকা অন্তর্দ্বন্দ্বের জেরেই শাসক দল ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তবে রাজনৈতিক মহলে এই দলবদলকে নিয়ে এখন বেশ ভালোই অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

RELATED Articles

Leave a Comment