‘জামাকাপড় ধরে টানাটানি…’, দাদা হেরেছে নির্বাচনে, বাড়িতে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে

TMC Candidate brother accused in harassing woman: গুরুতর অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল কাঁথি শহর। তৃণমূলের পরাজিত প্রার্থী উত্তম বারিকের ভাইয়ের বিরুদ্ধে উঠল এই অভিযোগ। মহিলার হাত-জামাকাপড় ধরে টানাটানির অভিযোগ (TMC Candidate brother accused in harassing woman)। এলাকাবাসী ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। একসময় সেখানকার তৃণমূল কাউন্সিলর ছিলেন নিগৃহীতার শ্বশুর। তবে ২০২২ সালে দলের  তরফে টিকিট পান নি তিনি। নির্দলের হয়ে ভোটে লড়েন। কিন্তু জিততে পারেন নি। সেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ির কাছেই গতকাল, শুক্রবার রাতে বসেছিল মদের আসর। সেখানেই কথা কাটাকাটি হয় (TMC Candidate brother accused in harassing woman)

অভিযোগ, এদিন রাত ১২টা নাগাদ তৃণমূল প্রার্থী উত্তম বারিকের ভাই ও আরও বেশ কয়েকজন চড়াও হয় নিগৃহীতার বাড়ি। দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। দরজার বাইরে থেকে মহিলার হাত, জামাকাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ (TMC Candidate brother accused in harassing woman)। চিৎকার করতে থাকেন তারা। এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালায় বলে দাবী।

এই ঘটনায় নিগৃহীতা বলেন, “শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছে মদের আসর বসায়। গভীর রাতে কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক ভাই সহ ১০-১৫ জন বাড়িতে চড়াও হয়। বাড়ির দরজা ভেঙে যায়। আমার হাত ধরে টানাটানি করে। আমার স্বামীকে প্রাণনাসের হুমকি দিয়ে যায়। যাঁরা আমার বাড়িতে চড়াও হতে এসেছিল তাদের ভিডিয়ো এবং সিসিটিভি ফুটেছে ছবি রয়েছে। আমরা এখন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। কিন্তু আমার বাপের বাড়িতে দাদা বিজেপি করেন। সেই কারণে হয়ত আমার বাড়িতে চড়া হয়েছে। শ্বশুর নির্দল প্রার্থী হওয়ার কারণে আমার বাড়িতে কয়েকবার চড়াও হয়েছে। খুব আতঙ্কের মধ্যে রয়েছি” (TMC Candidate brother accused in harassing woman)

তবে এই অভিজগ অস্বীকার করেছেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উউত্ম বারিক। তাঁর কথায়, “সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। উনি দলের কাছে অভিযোগ করেননি। ওনার বৌমা আমাকে ফোন করে জানিয়েছিল বাড়ি কাছে মদের আসরে গন্ডগোল জেরে এমনই ঘটনা”।

কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলরের দাবী, “বাড়িতে এসে চড়াও হয়। আমার বৌমার গায়ে হাত দেয়। প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করি” (TMC Candidate brother accused in harassing woman)

এই ঘটনায় কাঁথি থানায় আইসি প্রদীপ কুমার দান বলেন, “কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে”।

RELATED Articles