‘এত বড় হারের পর সরে যাওয়া উচিত ছিল মোদীর, এনডিএ সরকার টিকবে না’, কালীঘাটে সাংসদদের নিয়ে বৈঠকে বললেন মমতা

Mamata Banerjee commented on NDA and slammed Narendra Modi: লোকসভা নির্বাচনে রাজ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূল। আজ, শনিবার জয়ী সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বেশ কিছু মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে এমনও দাবী করেন যে এনডিএ জোট সরকার বেশিদিন টিকবে না (Mamata Banerjee commented on NDA and slammed Narendra Modi)

এদিন বৈঠকে মমতার দাবী, বাংলা থেকে তৃণমূল ২৯টি আসন পেলেও এই সংখ্যা আরও বাড়তে পারত। ৩-৪টে আসনে তাদের জোর করে হারানো হয়েছে বলে দাবী মমতার (Mamata Banerjee commented on NDA and slammed Narendra Modi)। পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে বলে দাবী করেন তিনি। তাঁর কথায়, নির্বাচন কমিশনের সাহায্যে জেলাশাসক, আইসিকে বদলি করে ভোট লুট করা হয়েছে।

এদিন মমতা বলেন, “যারা অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে সরকার করছে তাদের জন্য আমার শুভকামনা নেই। বাকিদের শুভেচ্ছা। সবাইকে বলব নিজেদের দল সামলাতে। বিজেপি আবার পার্টি ভাঙতে চাইবে। তবে এভাবে চলবে না, নিজেরাই ভেঙে যাবে। ওরা কেউ খুশি নয়, এটা দেখতে পাচ্ছি” (Mamata Banerjee commented on NDA and slammed Narendra Modi)

মমতার সংযোজন, “এই সরকার আনস্টেবল। এই নড়বড়ে সরকার থাকার কোনও মানে নেই (Mamata Banerjee commented on NDA and slammed Narendra Modi)। জলদি চলে যাক। ধ্যান করুক। এরকম হলে আমরা দায়িত্ব নিতাম না। সংখ্যাগরিষ্ঠ সরকার না হলে। আমি বলেছিলাম ২০০ পার হবে না। কমিশন ম্যানুপুলেট করেছে। ইন্ডিয়া এখনই সরকার গঠনের কথা বলছে না মানে এই নয়, ভবিষ্যতে গড়ার চেষ্টা করবে না। দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা এখন অপেক্ষা করছি”।

এদিন জয়ী সাংসদদের উদ্দেশে মমতা বার্তা দেন, সংসদে গিয়ে চুপচাপ বসে থাকা যাবে না একেবারেই। মমতার কথায়, বিজেপি সরকার আগের বার জোর করে অনেক বিল পাশ করিয়েছে (Mamata Banerjee commented on NDA and slammed Narendra Modi)। কারোর সঙ্গে আলোচনা করেনি, কোনও মত নেয়নি। এবার আর তা হতে দেওয়া যাবে না। মমতার জানান, সর্বপ্রথম এনআরসি বাতিলের দাবী তোলা হবে সংসদে। তিনি এও জানান, এই মুহূর্তে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে তৃণমূলের এখন সাংসদ সংখ্যা ৪২। দেশের মধ্যে তাদের সাংসদ সংখ্যা তিন নম্বরে।

এদিন নানান সাংসদদের দায়িত্বও বুঝিয়ে দেন মমতা। জানান, এবার লোকসভার নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি নেত্রী হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার আর চিফ হুইপ হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেরেক ও ব্রায়েন এবং ডেপুটি নেত্রী সাগরিকা ঘোষকে রাজ্যসভার নেতা করা হয়েছে। নাদিমূল হককে চিফ হুইপ করা হয়েছে। সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে বাংলার সব পাওনা ফিরিয়ে আনার আশ্বাস দেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles