চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, দেবের ঘনিষ্ঠের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভোট আবহে অস্বস্তিতে তৃণমূল প্রার্থী

Dev close took money in name of giving job: নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই রাজ্যে বিতর্কের অন্ত নেই। এই দুর্নীতিতে আঙুল উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। নিয়োগ দুর্নীতির জেরে বর্তমানে জেলবন্দি তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। টাকা নিয়ে চাকরি দেওয়ার বা সেই টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগের নজির কম নয় বাংলায়। এবার ফের তেমনই এক অভিযোগ উঠল তাও আবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ঘনিষ্ঠের বিরুদ্ধে (Dev close took money in name of giving job)

ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকা। অভিযুক্তের নাম রামাপদ মান্না। এলাকায় তিনি তৃণমূল নেতা দেবের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। তাঁর অভিযোগ, চাকরির টোপ দিয়ে তাঁর থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন রামাপদ মান্না (Dev close took money in name of giving job)

গঙ্গেশ সাঁতরার অভিযোগ, রামাপদ মান্না প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর মেয়েকে তিনি আশা কর্মীর চাকরি করিয়ে দেবেন। এর জন্য লক্ষাধিক টাকা চেয়েছিলেন রামাপদ। মেয়ের আশাকর্মীর চাকরি হবে ভেবে এজেন্ট মারফৎ রামাপদকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দেন গঙ্গেশ (Dev close took money in name of giving job)। এই ঘটনাটি ২০২২ সালের।

এর মধ্যে এবার রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে মাথাচাড়া দিলে রামাপদকে চাকরি নিয়ে বারবার প্রশ্ন করতে থাকেন গঙ্গেশ। অভিযোগকারীর দাবী, রামাপদ তাঁকে দ্রুত চাকরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সময় মতো আর চাকরি হয়নি। চাকরি যে আর হবে না, তা বুঝতে পেরে রামাপদর থেকে টাকা ফেরত চান গঙ্গেশ। কিন্তু টাকা ফেরত দেওয়া হয়নি তাঁকে (Dev close took money in name of giving job)

এই ঘটনার পরই গত শুক্রবার চন্দ্রকোনা থানায় রামাপদর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গঙ্গেশ। এদিকে আবার রামাপদ অভিযোগকারীকে চিনতে অস্বীকার করেন। তাঁর কথায়, তিনি গঙ্গেশকে চেনেনই না। এই ঘটনাকে কেন্দ্র করে ফের মাঠে নেমেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দেবকে এই নিয়ে তুমুল কটাক্ষ করেন তিনি। অন্যদিকে, দেবের এই প্রসঙ্গে বক্তব্য, অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তদন্ত হওয়া দরকার (Dev close took money in name of giving job)। দোষ করলে শাস্তি পেতেই হবে। 

RELATED Articles