Rachna Banerjee agreed with Modi: প্রথমে টেলিভিশনের পর্দা থেকে রাজনীতির ময়দানে এসে চর্চার বিষয় হয়ে উঠেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। রাজনীতির ময়দানে এসেই লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি। তারপর থেকে এই বিভিন্ন বিষয়ে রচনা তৈরি করে চর্চায় রয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রচনা তৈরি করলেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এমনকি মাতৃদিবস নিয়ে মোদের মন্তব্যে সহমত হয়েছেন তিনি। রচনা বলেছেন, “একদম ঠিক কথা বলেছেন প্রধানমন্ত্রী” (Rachna Banerjee agreed with Modi)।
রবিবার হুগলির চুঁচুড়া ও পুরশুড়াতে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুঁচুড়ায় মোদীর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “পশ্চিমি সংস্কৃতিতে আজ মাতৃদিবস। কিন্তু আমরা বছরের প্রত্যেক দিন মাতৃ আরাধনা করি। ভারতমাতার পুজো করি”। মোদীর এই মতামত প্রসঙ্গেই সহমত হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা (Rachna Banerjee agreed with Modi)। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী একদম ঠিক কথা বলেছেন। আমরা ভারতমাতার পুজো করি। আজ আন্তর্জাতিক মাতৃদিবস। আমরা দুর্গামা, কালীমা-র পুজো করি। একদম সঠিক কথা। ভাল কথা বলেছেন”। মোদীর চুঁচুড়ার জনসভা থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। মোদী পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ ঘটনায় কিশোরের মৃত্যু নিয়ে আঙ্গুল তুলেছেন তৃণমূলের দিকে।
তৃণমূল প্রার্থী হয়েও মাতৃ দিবসে প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন (Rachna Banerjee agreed with Modi)। তবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মোদিকে নিশানা করতে ভুলে যাননি হুগলি তৃণমূল প্রার্থী। এদিকে মোদীর তৃণমূলকে নিশানা করে কথা বলার প্রসঙ্গে কিছু বলতে চাননি রচনা। কেন্দ্রীয় প্রকল্প প্রসঙ্গে রচনা বলেছেন, “ভোটের আগেই উনি (প্রধানমন্ত্রী) একাধিক প্রকল্প নিয়ে ফলাও করে বলেন। ভোট মিটে গেলেই প্রকল্পগুলো হারিয়ে যায়। কেউ সেই প্রকল্প গুলো আর খুঁজে পায় না”।
রবিবার সকাল থেকেই সিঙ্গুরে ছিলেন রচনা। সেদিন ছিল মাতৃদিবস। মাতৃ দিবসের ছেলের সঙ্গে সময় কাটাতে না পারে দুঃখ প্রকাশ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বলেছেন, “আজকে ছেলের সঙ্গে থাকতে পারলাম না। সকাল থেকে সিঙ্গুরে রয়েছি। সন্ধ্যাবেলাও থাকব। কাজটা প্রাধান্য পায় আমার কাছে। ছেলে বুঝে গিয়েছে যে, মা ব্যস্ত। মা তো মা। মাকে নিয়ে কিছু বলার নেই। সব মায়ের জন্য ভালবাসা রইল”।
ভোটের প্রচারে কোন জায়গায়ই বাদ রাখেননি হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন চন্দননগর স্টেশনে সেখানে এই নিত্য যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। টিকিট কেটে লোকাল ট্রেনে চেপে বসেন রচনা। তার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা। ব্যান্ডেল থেকে হুগলি চুঁচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন জনসংযোগ করেন। এমনকি ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। আবার অনেকের আবদার মিটিয়ে সেলফি তুলেছেন। রচনা বলেছেন, “আমি রোড শো করে প্রচার করি, কিন্তু যাঁরা চাকরির জন্য রোজ ট্রেনে চেপে বাইরে যাচ্ছেন তাঁদের সঙ্গে দেখা করতেই আমি ট্রেনে প্রচার করছি”।






