নিজের সংসার বাঁচাতে মরিয়া ছিলেন জয়া, রেখাকে অমিতাভের থেকে দূরে রাখতে তাঁকে কড়া বার্তা দিয়েছিলেন জয়া, জানেন কী ঘটেছিল?

Jaya Bachchan warned Rekha: বলিউডের অতি পরিচিত পুরনো জুটি তারা। গত চার দশক ধরে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। কথা বলছি অমিতাভ রেখা (Rekha) জুটিকে নিয়ে। এক সময় দুজনের পরকীয়ার গুঞ্জন শোনা যেত বলিউডের অন্দর থেকে ফিল্ম ম্যাগাজিন সর্বত্র। এই জুটিকে নিয়ে কম চর্চা হয়নি, লেখালেখিও হয়েছে বিস্তর। শোনা যায় ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখা অমিতাভের ঘনিষ্ট দৃশ্য বিচলিত করেছিল জয়াকে (Jaya Bachchan warned Rekha)। তারপর থেকে স্ত্রীকে খুশি রাখতেই নাকি রেখার সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিগ বি। পরে যদিও ১৯৮১ সালে সিলসিলা ছবিতে একসাথে কাজ করতে দেখা গিয়েছিল রেখা, জয়া ও অমিতাভকে। এই ছবি নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা সিনে দুনিয়া।

এই ছবি নিয়ে চর্চার মূল কারণ একই ছবিতে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছেন রেখা (Rekha) ও জয়া। কারণ ততদিনে রেখা ও অমিতাভের সম্পর্কের গুঞ্জন বলি পাড়ার হট টপিক। তাই এই ছবিতে চর্চিত অভিনেতা-অভিনেত্রীরা প্রেমে আসতেই জল্পনা শুরু হয়েছিল। এই ছবির প্রত্যেকটা দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। ছবি সংলাপও দর্শকদের মনের মত। ‌প্রতিটা সংলাপ যদি খুব মন দিয়ে শোনা যায় তবে দেখা যাবে রেখাও জয়ার বাস্তব জীবনের সঙ্গে কতটা মিল রয়েছে (Jaya Bachchan warned Rekha)

অমিতাভ বচ্চন যদিও রেখার (Rekha) সঙ্গে তার সম্পর্ক নিয়ে কোনদিনই মুখ খোলেননি। তবে জয়া ও রেখার মধ্যের সম্পর্ক বারবার শিরোনামে উঠে এসেছিল। ‌ওই সিনেমায় এমনই একটি দৃশ্য ছিল যেখানে রেখা ও জয়ার ডায়লগ শুনে চমকে গিয়েছিলেন সকলেই। এমন একটি দৃশ্যে রেখাকে অনুরোধ করেন জয়া, বলেন আমি বিবাহিত, ওনাকে দিয়ে দাও। উত্তরে রেখা বলেছিল সম্ভব নয়। ওই সিনেমার ডায়লগে, জয়া বচ্চন জানিয়েছিলেন, “তিনি তার সংসার ভাঙবেন না”। উত্তরে রেখা প্রশ্ন করেন, “এটা তোমার বিশ্বাস? তবে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার প্রেম নিয়ে থাকি” (Jaya Bachchan warned Rekha)

ছবির এই সংলাপ দর্শকদের মুগ্ধ করেছিল। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল ছবির এই দৃশ্যের কথা। আজও সেই দৃশ্য রিলস হিসেবে বেশ ভাইরাল। বর্তমানেও চর্চা হয় অমিতাভ রেখা জয়াকে নিয়ে। জানা যায় বাস্তবেও নাকি রেখাকে (Rekha) সাবধান করেছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan warned Rekha)। এমন কথা বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যায়। তবে শেষ হাসি হেসেছেন জয়া বচ্চন। সংসার টিকিয়ে রাখতে সার্থক হয়েছেন তিনি। আজও বিগ বির পাশে স্ত্রী হিসেবে দাঁড়িয়ে রয়েছেন জয়া বচ্চন।

বহুবার অমিতাভ এর প্রতি নিজের দুর্বলতা ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন রেখা (Rekha)। তবে এ ব্যাপারে কোনদিনও মুখ খোলেন নি বচ্চন পরিবার। সিমি গেরেওয়ালের টক শো’তে অমিতাভের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রেখা। সেখানে অভিনেত্রী জানিয়েছিলেন, “অবশ্যই! এটা খুব বোকা বোকা প্রশ্ন”।’ তিনি আরও বলেন, “আমি এমনও কোনও পুরুষ, মহিলা বা শিশুকে দেখিনি যে সম্পূর্নরূপে, প্রচণ্ডরকমভাবে, এবং প্যাশানেটলি ওই মানুষটাকে (অমিতাভ বচ্চন) ভালোবাসে না। আমিই বা কেন বাদ যাব”?

আরও অন্যান্য খবর