রামকৃষ্ণ মিশনের পর এবার চার্চেও ‘গুণ্ডাগিরি’ তৃণমূলের, কলকাতার কাউন্সিলরের বিরুদ্ধেই উঠল ভয়ানক অভিযোগ

TMC Councilor is Accused in Vandalism and Threatening Bishop of Church: কিছুমাস আগেই শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে ঢুকে গুণ্ডাগিরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। এবার ফের দাদাগিরির অভিযোগ ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। চার্চে ঢুকে গুণ্ডাগিরির অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলবলের বিরুদ্ধে (TMC Councilor is Accused in Vandalism and Threatening Bishop of Church)। চার্চে তাণ্ডব, বিশপকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন বিশপ রেভারেন্ড পরিতোষ।

ঘটনাটি ঘটেছে বেহালার ডায়মন্ড হারবার রোডের বরিশার অক্সফোর্ড মিশন চার্চে। এই চার্চটি ডায়োসিস অফ কলকাতা চার্চের অধীনে রয়েছে। জানা গিয়েছে, এই চার্চের ভিতরে চার্চের সম্পত্তির একটি রাস্তা ও মাঠ রয়েছে। প্রাতঃভ্রমণ করেন এই মাঠে অনেকেই। নানান অপ্রীতিকর কাজ হয় এই মাঠে, এমনটাই অভিযোগ। ফলে চার্চ কর্তৃপক্ষের তরফে এই মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আর তাতে রেগে যান এলাকার কাউন্সিলর (TMC Councilor is Accused in Vandalism and Threatening Bishop of Church)।    

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ। তাঁর কথায়, তৃণমূল কাউন্সিলর নানান ভয় দেখিয়ে তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন (TMC Councilor is Accused in Vandalism and Threatening Bishop of Church)। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এই নিয়ে একটি চিঠি দিয়েছেন তিনি। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে যাতে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করেন।

বিশপ চিঠিতে জানিয়েছেন, এই চার্চের অধীনেই রয়েছেন সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং যেখানে মেয়েদের প্রশিক্ষণ হয় নার্সিংয়ের। কিন্তু মেয়েদের কলেজ হওয়া সত্ত্বেও তৃণমূল কাউন্সিলরের লোকজন যখন তখন সেখানে ঢুকে পড়ে। হুমকি দেয় তারা (TMC Councilor is Accused in Vandalism and Threatening Bishop of Church)। এই কলেজের ভিতরেই একাধিক বিল্ডিংয়ে ফাটল ধরায় সেগুলি মেরামতির জন্য বরো অফিসে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, তাতে অনুমোদন দেওয়া হয়নি। কাউন্সিলরের লোকজন কোনও কাজ করতে বারণ করেছে। এমনকি, যে ঠিকাদাররা কাজ করছিলেন, তাদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় নার্সিং পড়ুয়া ও চার্চের লোকজন খুবই আতঙ্কিত। যদিও এই হুমকির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। তাঁর পাল্টা দাবী, চার্চের মধ্যে বেআইনিভাবে নির্মাণ চলছে। জলাশয় ভরাট করা হয়েছে। সেই নিয়ে পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। কোনও হুমকি দেওয়া হয় নি (TMC Councilor is Accused in Vandalism and Threatening Bishop of Church)

কাউন্সিলর সুদীপ পোল্লে বলেন, “বেআইনি কাজ হচ্ছে আমি অভিযোগ করেছি। পুরনিগম দেখবে আইনি হচ্ছে নাকি বেআইনি”। এই ঘটনা প্রসঙ্গে আবার বিজেপি নেতা সজল ঘোষ তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তাঁর কথায়, “এদের কাউন্সিলর কেউ পোপকে দেখে নেবেন, কেউ বিশপকে দেখে নেবেন। কেউ জেসিবি কেউ জয়ন্ত কেউ শাহজাহান। এসব না করলে ওদের কি চলে? নিজেকে আজকাল কাউন্সিলর বলতেও লজ্জা করে”।

RELATED Articles